-
“ক্ষণস্থায়ী ঘর আমার”
আমার একলা রাত ,
শুষ্ক এক জোড়া চোখ,
ঘরের সিলিং এ থাকা ফ্যান
আর নিভু আলোর বাতি;হাল্কা বাতাসে গড়াগড়ি মাখা
কাপড়ে জানালা টা ঢাকা,
আবার পুরোনো ক্যালেন্ডার
ঝুলছে আজও তারই পাশটা;আমার ধুলো জমা সে ডায়েরি,
তাতে লেখা কিছু গান,কবিতা আরও কত কিছু….রাত দিন এভাবেই বিছানায় পড়ে থেকেই
ছুটি রোজ অজানা স্বপ্নের পিছু!আমার বই সাজানো টেবিল খানায় ,
আজ সিগারেটের ছাই,
ঘুম নাই মগজে,
ভাবী কোথা গেলে শান্তি পাই;আমার আধকালো ফুসফুস,
সাথে তার হ্রদপিন্ড , তারও নাই হুশ;
সে সময় না গুনিয়া বাজতেই থাকে ধপ ধপ;আমার এ জীবন গল্পে
এক অদৃশ্য লীলা খেলা বিরাজমান,
হঠাৎ শেষ হয়ে যাবে একদিন;
পেয়ে যাবে সব সমাধান।

ক্ষুদ্র লেখক
6 Comments
Friends
Asib Miah
@asib-miah
Shamim Rabbi
@shamim-rabbi
Nuruzzaman Hasan
@nuruzzaman-hasan
MOHAMMAD ZAHEDUL ALAM
@zahed4360
Labani mondal
@labani
Muradul Islam
@muradul-islam
Adnan Kabbo
@kabbo
Md Nurislam
@nurisalm04
Raqibul Hasan
@raqibhasan



অভিনন্দন কবি। ভাল লিখেছেন।