-
“আমি একদিন প্রেমিক হবো”
>>রিয়াদ
আমি একদিন তোমার হবো
তোমার চোখে লেপ্টে থাকা
কালো কালির কাজল হবো।
আমি একদিন খেয়া হবো
তোমায় নিয়ে মাঝ দুপুরে
পদ্মা নদীর মাঝি হবো।
আমি একদিন পাখি হবো
তোমার ডানায় ভর দিয়ে
মহাশূন্যে ভেসে বেড়াব।
আমি একদিন মেঘ হবো
তোমার হাতের ছোঁয়া পেয়ে
বৃষ্টি হয়ে ঝড়ে পরবো।
আমি একদিন অর্চক হবো
এই শহরের কৃষ্ণচূড়া
তোমার পায়ে পূজা দেবো।
আমি একদিন কবি হবো
তোমায় নিয়ে আনমনে
অগণিত কবিতা লিখবো।
আমি একদিন প্রেমিক হবো
অনুভূতির ভেলায় ভেসে
আদিম খেলায় মেতে উঠবো।6 Comments
Friends
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Foyzur Khan
@foyzur-khan
Shohag arnob
@shohagarnobgmail-com
Neel tripura
@neel
Drako Shajib
@drako
স্মৃতি রানী রত্না
@srratna1990



খুব সুন্দর, ছিমছাম মিষ্টি একটা কবিতা। সুন্দর হয়েছে। শেষের অংশে ‘তোমার’ বানাটায় একটু সংশোধন করে নিবেন 🙂