Profile Photo

XeRo123Offline

  • XeRo123
  • Profile picture of XeRo123

    XeRo123

    4 years, 8 months ago

    তোমার উপোস রাখা চোখে জল গড়ানো স্রোতের মতো আমি গলে খসে পড়ছি প্রতিনিয়ত।
    তোমার বোবা কন্ঠে প্রতিধ্বনিত হয়ে আমার পোড়া শহরে আগুন মিছিলের ডাক।
    এ কেমন যুদ্ধে বিজয়ের আশা? এ কেমন প্রশ্নে ক্ষতবিক্ষত হওয়া!?
    হাতের মুঠোয় রক্তাক্ত মোমের আলোয় আঁকছ আমায় নাম না দেয়া রঙের ছোঁয়ায়।
    ভেবেছো পিকাসো অথবা জয়নুল এর মতোই বিখ্যাত হয়ে আমায় খুজবে?
    তবে তুমি ভুল, হ্যাঁ সত্যি করে বলছি তুমি শুদ্ধ পথে নেই,
    তুমি আসলে তোমাকে খুজতে বেড়িয়েছ-
    তোমাকে তোমার মত করে বাচাতে বেড়িয়েছ-
    নেশার সাগরে ডুবিয়েছো তীর বিহীন তরী,
    ভুলিয়েছো অতীত, বর্তমান, ভবিষ্যৎ কে
    দিন শেষে পরিশ্রান্ত হয়ে ঘরে ফেরা এক ব্যর্থ সেনা তুমি।
    আয়নায় নিজের ঢাল তলোয়ার উহ্য করেই অপলক তাকিয়ে থাকা তুমি একজন তুচ্ছ মানব।
    ক্ষনিকের দাবদাহে চামড়া খসিয়ে কি লাভ?
    কাঠের পুতুল মাটি চেপে ধরে দেখো তুমি শুরু থেকে আজও শুন্যই রয়ে গেছো।
    তাই তোমার উপোসের তীব্র তৃষ্ণায় আমায় ছোঁয় না। তোমার বোবা কন্ঠে প্রতিধ্বনিত মিছিলের ডাকে আমার শহরে বৃষ্টি হয় না।
    আমার আকাশে নীলাদ্রি মাখানো কবরে চিরনিদ্রায় থাকা আমিকে আর তোমার তুলিতে রাঙিও না।

    7
    3 Comments

সুমাইয়া রহমান

বাংলাদেশের একজন নিরিহ প্রাইভেট চাকুরীজিবি মধ্যবিত্ত শ্রেণির একজন অতি সাধারণ মানুষ।

কবিতা পড়তে ভালো লাগে, কবিতা নিজের মতো করে বুঝতে বা আবিষ্কার করতে ভালো লাগে। সেই সুবাদে ২০১২ সালে আমার প্রথম বই ২১ শে বই মেলায় ও ২য় বই ২০১৩ সালের ২১শে বই মেলায় প্রকাশিত করতে পেরেছিলাম কিছু অসাধারণ বন্ধুদের সাহায্যে। সেই থেকে এখন পর্যন্ত সুপ্ত ভাবে নিজের সাথে নিজেই লিখি। নিজের ভালো লাগা বলতে পারেন।

Skip to toolbar