-
আমি কারাগার থেকে বলছি!
প্রতিটি নিশ্বাস যেখানে মাথা ঠুকরে কাদে
দেয়ালের প্রতিটি ইট পাথরের বিবেক বিবেচনার কড়া আসামি আজ আমি
কাঠ গড়ায় দারিয়ে আছি নিথর দেহ নিয়ে
নেই কোনো আশা,নেই কোনো ইচ্ছে, নেই কোনো প্রতিচ্ছবি।জং ধরা গ্রিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার বছরের কোনো প্রেমিকের আকুল দীর্ঘশ্বাসের অপেক্ষা।
যখনই বৃষ্টির প্রতিটি ফোটা মেখে শান্তি খুজো তুমি ঠিক তখনই আমি অশ্রু জলে বুক ভাসাই আমার নষ্ট মেঘ দিয়ে,
কবে হবে মুক্তি? কবে হবে এ নিয়তির শেষ?
মৃত্যু যেখানে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে আমায়।।এখানে আমার কেও নেই, আছে সাথি হয়ে কিছু অন্ধকার, আর কিছু দুরবদ্ধ নিশ্বাস !!
আমি আজ সত্যি কেন্দ্রীয় কারাগারে থাকা একটি বোবা লাশ!!
যেই লাশ কে নিয়ে যাবে মর্গে অথবা ছিরবে আধুনিক কিছু নামকরা মেধাবিরাআমার শরীর বেয়ে হিংসা গরিয়ে পরবে আর ইংরেজি নামের কিছু যন্ত্রপাতি আমাকে দেখে হাসবে।
আজ আমি অবহেলিত কেন্দীয় কারাগারে থাকা একটি বোবা লাশ,
যাকে ইচ্ছে হলেই ছুরে ফেলে দিচ্ছে ডাস্টবিনে অথবা মর্গের দুর্গন্ধময় কোন স্থানেযেখানে জীবন প্রশ্ন তুলে বার বার আমিও কি মানুষ ছিলাম?
আমারও ইচ্ছে জাগে এক মুঠো মাটির ছোয়া পেতে,
ইচ্ছে করে কোন এক মাটির চুলোয় রান্না দেখে দিন পার করে দিতে,
ইচ্ছে করে নীল সাগরের লাল কাকরাদের সাথে ভাব জমাতে,তুচ্ছ জীবন, খুব ছোট, তবুও আমার অহংকার হতো,তবুও অভিমান, অভিযোগ, আরও কত কি,
লাশ হয়ে গেছে আমার সমস্ত হিংসা, ভালোবাসা, ভালোলাগা
আমি মনরুপি এক কারাগার থেকে বলছি
যেখানে আমি এবং আমিই সবচেয়ে গুরুত্বপূর্ণ অব্যবহৃত বোবা মানুষ।5 Comments

সুমাইয়া রহমান
বাংলাদেশের একজন নিরিহ প্রাইভেট চাকুরীজিবি মধ্যবিত্ত শ্রেণির একজন অতি সাধারণ মানুষ।
কবিতা পড়তে ভালো লাগে, কবিতা নিজের মতো করে বুঝতে বা আবিষ্কার করতে ভালো লাগে। সেই সুবাদে ২০১২ সালে আমার প্রথম বই ২১ শে বই মেলায় ও ২য় বই ২০১৩ সালের ২১শে বই মেলায় প্রকাশিত করতে পেরেছিলাম কিছু অসাধারণ বন্ধুদের সাহায্যে। সেই থেকে এখন পর্যন্ত সুপ্ত ভাবে নিজের সাথে নিজেই লিখি। নিজের ভালো লাগা বলতে পারেন।
Friends
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
ইফতিশা খানম
@eftishakhanam
sanjida akter jim
@sanjidajim
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Foyzur Khan
@foyzur-khan
Farhana Afrose
@farhana-afrose
স্মৃতি রানী রত্না
@srratna1990
Nipun Chandra
@nipunch



খুব ভালো লাগল। আন্তরিক/ অন্যরকম নিজস্ব ভাষা। লেখকমঞ্চে স্বাগতম জানবেন।