-
পথ
রাস্তাগুলো চওড়া , দুপাশে ফুটপথ লাল ইটের
মাঝে রোড আইল্যান্ডে গাছ
মনোরম সন্ধ্যা
জুতো পায়ে হেঁটে যাও গন্ত্যব্যহীন
কিছুদূর আগালে বাজার মতো জায়গা
লোকে ঠাসাঠাসি
কালো চেকের শার্টের সাথে নীল প্যান্ট
ফুলেল কামিজ , নেকাবওয়ালা বোরখা
নানা রঙের পোশাক পরিহিত লোকজন
সবার মুখে মুখোশ
কারো হনুমানের, কারো কাঠ বিড়ালীর
কেউ একজন পড়েছে হিংস্র হায়েনার মুখোশ
তুমি নিজেও মুখোশ পরিহিত
আয়নায় দেখে নিজেকে চিনতে পারছো না
সকালের তুমি বিকালে বদলে গেলে
নিঃশ্বাসে বিষ ঝরছে
খুব মিষ্টি গলার এক পাখির মুখোশপড়া একজন
সাঁই করে চলে গেলো তোমার সামনে দিয়ে5 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
চাঁদ সদাগর
@chand_sodagor
চাঁদ সদাগর
@chand_sodagor
চাঁদ সদাগর
@chand_sodagor



“…সবার মুখে মুখোশ
কারো হনুমানের, কারো কাঠ বিড়ালীর
কেউ একজন পড়েছে হিংস্র হায়েনার মুখোশ…”
তারপর, সবার শেষে
“খুব মিষ্টি গলার এক পাখির মুখোশপড়া একজন
সাঁই করে চলে গেলো তোমার সামনে দিয়ে”
অনুভূতিতে আর চিন্তায় নাড়া দেয়। ধন্যবাদ আপনার লেখা শেয়ার করার জন্যে !