Profile Photo

মেহজাবিন হাসানOffline

  • mehzabinh
  • Profile picture of মেহজাবিন হাসান

    মেহজাবিন হাসান

    • 5 years, 7 months ago

    ” পরিক্রমায় বোধ ”
    ————————
    জীবন সূচনায় হাসি ছিলো অনিবার্য
    নিজের অস্তিত্বটুকু জানাতে।
    ক্রমে ঘটে বোধোদয়
    জন্ম নেয় সুখ অভিমান প্রকাশে
    কান্না হাসির।
    ভালোবাসার দেয়ালে ছিলাম আবদ্ধ –
    অকারণেই প্রকাশিত ছিলো
    সেই হাসি আর রোদনের।
    শিয়রে অনুভূত হতো যখন
    ভালোবাসার পরশ
    নিজেকে অবোধই ভাবতাম।
    ভরসার নিশ্চয়তায়
    নির্ভয়ে প্রকাশিত হতো সব ভাবনা।
    জীবন পরিক্রমায় আসে ভিন্ন পরিবেশ
    ইতি ঘটে চিরচেনার।
    অচেনা পরিবেশে মানিয়ে নিতে নিতে
    যখন ক্লান্ত এই আমি
    খুঁজে নিতে চাইতাম একটা নির্ভরতার হাত,
    তখনই জীবন দিলো বুঝিয়ে –
    ভালোবাসার মানুষ বদলায়
    বদলায় ভালোবাসার ধরণ।
    যেটাকে ভাবতাম চিরস্থায়ী
    সেটাই যেন হয়ে গেলো বড্ড অচেনা।
    পরিবর্তনের সূতোয় তখন
    নিজেকে শুরু করলাম বুনতে।
    এখন আমি আর নির্ভরতার হাতটি খুঁজিনা,
    অভিমানকে দিয়েছি বহুদুরে সরিয়ে।
    শুধু অস্তিত্বটুকু টিকিয়ে রাখতে
    নিজেকে নিয়েছি একটুখানি গুটিয়ে।
    জেনে গেছি আজ আমি
    অভিমানে শুধু হারাতেই হয়
    পাওয়া হয়না কিছুই।।

    9
    4 Comments
Skip to toolbar