Profile Photo

Porag MohammadOffline

  • Porag-Mohammad
  • Profile picture of Porag Mohammad

    Porag Mohammad

    4 years, 7 months ago

    আজ তুমি আমায় দেখতে এসেছো বেণু??
    লাল গোলাপ হাতে এসেছো??

    বলতে পারো বালিকা,
    সাদা কামিজে তোমার কপালের নীল টিপে ছড়ানো একোন ভালোবাসার মুগ্ধতা??

    জানো তো,সেদিন আমি ঘন্টার পর ঘন্টা চন্দ্রিমার কংক্রিটের বেঞ্চে বসে অপেক্ষায় ছিলাম একশো একটা নীল গোলাপ হাতে।

    মুষলধারে বারিধারা আমার ভালোবাসাকে ভাসিয়ে নিয়ে গেছে চোখের বিন্দু বিন্দু জলে।

    কেও কখনও জানবে না সেই বেঞ্চে বসে একটা ছেলে তার কষ্টকে হত্যা করেছে নিশ্চুপে।

    আজ তুমি আমায় দেখতে এসেছো বেণু?
    দেখো বেণু তুমিও সাদা কামিজে আমিও সাদা পোশাকে।
    কিছুক্ষণ বাদেই আমি পাড়ি জমাবো ওপারের ঘরে।ওরা সব বন্দোবস্ত করে রেখেছে।

    তোমাকে ছোঁয়ার চেষ্টা আজ আর আমার মাঝে নেই।
    এই শেষবিকেলে তুমি বাড়ি ফিরে যাও।
    সন্ধ্যেবেলা পারলে আঁধার ঘরে একটু আমার জন্যে কেঁদো??

    9
    6 Comments
Skip to toolbar