-
আমার মাথার ওপরে যেদিকটায় রয়েছে আকাশ,
তার শূন্যতায় ভাসছে মেঘ, সেই মেঘের কখনো নিচে কখনো মেঘ ছাড়িয়ে মেঘের ওপরে, আকাশের নীলে উড়ছে তিনটা কাক,
আমাকে পেছনে ফেলে তারা অনেক অনেক আকাশ আগে চলে গিয়েছে,
আমি দুই বাহু প্রচন্ড ঝাপটিয়েও উড়তে পারছি না, তাদের সাথে একই সারিতে থেকে সমান্তরাল রেখা বজায় রাখতে পারছি না, পারছি না তাদের ধরতে,
আমি পাইনি খুঁজে আজ অবধি জীবনানন্দের বলে যাওয়া সেই চিল,কখনো খুঁজেছি কড়ই, বট গাছে কখনোবা আকাশের নীলে, যতোবার খুঁজতে গিয়েছি ততোবার রাতের পেঁচাদেরই শুধু দেখা পেয়েছি, তাদের চোখগুলো কি কারণে যেনো হয়ে আছে ফোলা, জবজবে ভেজা সেই চোখ,
বিষন্ন মুখ,
নেই চারপাশে কারোরই সুখ!
রাত জেগে জেগে আমারও তো ফুলেছে চোখ, ভিজেছে চোখ, আমারও তো অনেকদিন ধরেই বিষন্ন মুখ,
কতোদিন বাবার হাতের শাসন পাই না, পাইনা মায়ের মন ভুলানো আদর, ভালোবাসার চাদর,
বোনের সাথে খুনসুটি আর ভাইয়ের সাথে মারধোর,
পাইনি প্রেমিকার চুমু!
আমার দিনগুলো ছোট আর রাতগুলো ভীষণ বড়ো মনে হচ্ছে কেনো, বলতে পারো সুমু?
সেই যে উড়তে পারা কাক,
উড়ে সুদূরে চলে যাচ্ছে; যাক,
আমার কোনো কিছুতেই কোনো অধিকার কিংবা আপত্তি নেই!
আমার যে গো উড়ার কোনো ডানা নেই যা আমাকে দুঃখ থেকে উড়িয়ে দূরে নিয়ে যাবে, তাই মনকে বুঝিয়ে নিয়েছি আমার কোনো দুঃখ নেই, মূলত আমি সুখী!9 Comments
Friends
Rehana Akter
@rehanaakter
Nipun Chandra
@nipunch
স্মৃতি রানী রত্না
@srratna1990
Shah Kamal
@kuriparahs112384
Neel tripura
@neel
Rejwana Khan
@rejwana-khan
আব্দুল্লাহ
@g-m-abdulah
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
ভাস্কর
@vaskarchou


চমৎকার বর্ননা; চেনা প্রকৃতি; ভারি সুন্দর।