-
অনন্তকাল
সালেহাে পারভীন হীরাতুমি কি জানো অপেক্ষা কাকে বলে?
অপেক্ষা বলতে কি বুঝো তুমি?তোমার ভাষায় তুমি অপেক্ষা করছো
সেকেন্ড মিনিট ঘন্টা ধরে
দিনের পর দিন, মাসের পর মাস
বছরের পর বছর।
সব মিলিয়ে হিসেব কষেছো কি
কত সময় হলো তোমার অপেক্ষার?এই তো সেদিন ছোট কিশোরী তুমি
হঠাৎ করে ফ্রক ছেড়ে লাল বেনারসিতে সাজলে
আচ্ছা বলোতো, তুমি কি সেই সময়ে
বেনারশির অপেক্ষা করেছিলে?
করোনি তো! তুমি তো জানতেই না
লাল বেনারসি পরে কার জন্য
কি কারনে মেয়েরা অপেক্ষা করে?
কি ভাবছো? অবাক হচ্ছো বুঝি?
তুমি অপেক্ষায় ছিলে সেদিন
তথাকথিত সমাজের বেঁধে দেয়া নিয়মের।
তোমার বন্ধু বা ভালোবাসার জন্য নয়।হ্যা তুমি অপেক্ষা করছো বছর ধরে
তার ফিরে আসার যে তোমায়
ফুলে ভরা বাসরে একা ছেড়ে দিয়েছিলো।
তার জন্য নয় যাকে বন্ধু বলে
আপন করে নিয়েছিলে।
হ্যাঁ তোমার অনেক অভিযোগ অভিমান
অপেক্ষার প্রহরের সাথে বিক্ষুব্দ হয়ে আছে।
জমা হয়েছে সহিষ্ণু নোনাজলের
বরফপুঞ্জ, অপেক্ষার অহমিকায় সে গর্বিয়ান।কিন্তু তুমি কি তার অপেক্ষাকে জানো
যে পৃথিবীর জন্মলগ্ন হতে তোমার অপেক্ষায়।যার ছেলে বেলা কিশোর বেলা প্রতিটি প্রহর
তোমার নামের স্মৃতিতে আবদ্ধ।
তুমি কি সেই অপেক্ষার সংজ্ঞা জানো
যে তার প্রথম যৌবন হতে আজ অবধি
তার অনুভুতির সকল সুপ্তবাসনা
তোমার চেহারায় দেখেছে
তুমি কি জানো সেই অপেক্ষার যন্রনা
যে সূর্য রাঙ্গা ভোর হতে আঁধার জড়ানো সন্ধ্যায়
তোমাকে এক নজর দেখার জন্য বাঁচে
,যার প্রতিটি বিনিদ্র রাত তোমার স্বপ্নে কাটে
যার প্রতিটি শ্বাস প্রশ্বাস তোমার নামে
অলিখিত দলিলতুমি কি জানে সেই অপেক্ষাকে যার
শিরায় শিরায় রক্ত কনিকা হয়ে তুমি বহমান
তুমি কি জানো তার অপেক্ষার পরিধিকে
যে তোমার নামের অক্সিজেন নিয়ে প্রতিটি পল
এই পৃথিবীতে নিঃশ্বাস নেয়
সেই অপেক্ষা করেছো তুমি কখনো
যার হৃদপিন্ডে ব্লক হয়ে আটকে আছো
কখন একটুকরা সতেজ রক্তের ধারায় আমাকে
সচল করবে সেই আশায়?তুমি কি করেছো এমন অপেক্ষা যাকে ভালোবেসেও ভালোবাসি বলতে না পারা সময়ের।
তোমার কটা বছরের অজানার অপেক্ষার প্রহর
পারবে কি আমার অনন্ত কালের প্রহরে
যন্ত্রনাকে ভুলিয়ে দিতে।আমি অনন্তকাল ধরে অপেক্ষায় আছি
কখন দুনিয়ার সকল বাধাকে মাড়িয়ে
ছুটে এসে এ বাহুতে আছড়ে পড়বে
তোমার সকল অপেক্ষার অবসান ঘটিয়ে
আমার অনন্তকালের অপেক্ষার সমাপ্তি টানতে।১৮/১০/২০২১ খ্রিঃ
6 Comments
Friends
mahamuda khaun
@mahamuda
A B Sanowar Hossen
@a-b-sanowar-hossen
সিব্বির এ্যালবেস্টাইন ওথেলো
@othello
ভাস্কর
@vaskarchou
তুলট ডেস্ক
@toulot
Soma malaker Tandra
@tandrasoma82
Sharbanam Gupta
@sharbanam-gupta
Prithula Zaman
@prithula
চাঁদ সদাগর
@chand_sodagor


খুব সুন্দর। শুভেচ্ছা ও স্বাগতম কবি।