-
কবিতা : ঈদে মিলাদুন্নবী
কলমে : আবিদ হোসেন তামিম
২০ই অক্টোবর ২০২১ ইং
————————————
মুসলিম বিশ্বের এক ইতিহাস ,
এ যে মোদের আনন্দ দিবস ।
এ দিনেতে জন্ম তোমারই ,
হে আদর্শ , তোমাতে নিরলস ।
মোদের ভীত হৃদয়ে বাস করে
অব্যর্থ বিক্ষোভে অখন্ড বিশ্বাস ।
জোর কন্ঠে ঈন শা আল্লাহ’ বলে ,
স্বাদ সাধিতে সামান্য প্রয়াস ।
আজ এই দিন বড়ই বেশি ,
মহা সুখবরে আনন্দিত মন ।
এ দিনেতেই মোর দয়াল নবীর —
নূরের নবীর নূর নিয়ে আগমন ।
পৃথিবীতে এলো রে এলো ,
প্রানপ্রিয় রবের শ্রেষ্ঠ বন্ধুজন ।
এমন সংবাদে সহস্র কোটি ভক্ত ,
সালাম দিয়ে করলো তারে বরণ ।
মিষ্টান্ন-পায়েস খায় রে কবি ,
দান আর মোনাজাত তার মূল ছবি ।
সকল ঈদের সেরা ঈদ , এ যে
কবির কবিতার ঈদে মিলাদুন্নবী ।
Friends
Rejwana Khan
@rejwana-khan
__ariyan__
@ariyan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot


কবিতাটি ভাল লেগেছে। আপনাকে ধন্যবাদ