-
শান্তি কোথায়
বায়েজিদমন বসেনা পড়ায় আমার
থাকতে নারি ঘরে,
ভাল্লাগে না মোটেও আধার
একটু সময়ের তরে।
গাছের ডালে উঠতে গেলে
রইতে পাখির বাসায়
মা পাখিটা ছুড়ে ফেলে
নানান প্রশ্নের জ্বালায়।
সেথা হতে বনে গেলে
মেলে শেয়ালের জলসা,
শেয়াল মামাও বলে ফেলে
হেথায় কেন আসা?
না দিয়ে প্রশ্নের উত্তর
যদিও গেলাম পাহাড়ে
সেও বলে ছাড়ো ভক্করচক্কর
এসোনা,পড়বে আছড়ে;
সেথা হতে গেলাম যখন
ভরা রোদ্দুরে হাঁটে
গিয়েই বুঝি হলো মরণ
ভ্যাপসা গরমের শাটে।
গা জুড়াতে গেলাম ঘাটে
হিম হাওয়া পেতে
সেথায় গিয়েও ছেঁচড় হাটে
কারোর সর্বস্ব নিতে।
আবার যখন গেলাম মাঠে
শরীর করতে হালকা
গিয়ে দেখি সবার পিঠে
ফুটছে মারের পটকা।
সব ছেড়ে এবার গেলাম
পাড়ার বুড়োর কাছে
গিয়েই শুনি শান্তির এলার্ম
বাজছে হাক ছেড়ে,
বললাম যখন ব্যাপার কি
শান্তি পেলে কই?
দাদো বললো গর্দভ নাকি
শান্তি আবার কই…
খুঁজলে শান্তি পাবি না
এইকথা রাখবি মনে,
পেয়ে যাবি ওর ঠিকানা
যদি খুঁজিস আপনমনে।রচনাকালঃ ২৫/০৯/২১ইং
6 Comments
Friends
Sayed Rashid
@sayed-mahabubur-rashid
Siddik Alam Dayal
@siddik-alam-dayal
মাসুদুর রহমান (শাওন)
@shawon-24
Md. Habibur Rahman
@habib
Sabyasachi Bosu
@sabyasachi-bosu
Rokon Rehan
@rokon-rehan
Md. Zahidul Islam Shamim
@zahid68
AK Tushar
@aktushar
Basundhara Poddar
@basundhara94


কবিতার আন্তঃসংযোগে ছন্দের সুন্দর ব্যবহার। ভালো লাগলো।