Profile Photo

Jewel hazariOffline

  • jewel@50
  • Profile picture of Jewel hazari

    Jewel hazari

    4 years, 7 months ago

    নিখাদ বাঙালি
    ____________

    ভাবে শিশু,
    শহরের রঙিন ছবি দেখে,
    এই শহরে বেঁচে থাকার সাধ মেটানো,
    কি সহজ।
    অথচ কার এত বুকের পাটা,
    শিশুকে বোঝাবে,
    সত্যিটা যে কত ভয়ংকর ।
    এখানে অবিচারের গুলিতে নিহত,
    আর,বিতৃষ্ণা বিষাদে আত্মাহুতি দেয়া মৃত,
    অথবা অর্থাভাবে,
    বিনাচিকিৎসায় মৃতদের জন্য,
    কোন স্মৃতিসৌধ নির্মিত হয় না কখনো।
    অথচ,বিচার বিভাগের ওই রাজসিক দালান,
    কত বিস্তৃত।
    আবার,স্বাস্থ্যবিভাগের দালান উঠেছে সুউচ্চ। অবহেলিতদের সমষ্টি ফলক,
    একের পর এক সাজালেও,
    এত সুউচ্চ হবে না নিশ্চয়ই।
    ভীষণ ভয় পাই আমি আজকে।
    আমার নিজের বয়স,
    এদেশের সব বাঙালির,
    বয়সের সমষ্টি সমান মনে হয়।
    আমি মনেপ্রাণে বাঙালি।
    এখানে আমি ঘুরে বেড়াই,
    প্রাচীন এই শহরে।
    এখানেই অবহেলায় ক্রুশে বিদ্ধ হয়ে,
    হাজারো স্বপ্নের অন্তিম পরিণতি।
    এই শহর একাধারে হন্তারক আর বিচারক।
    মানুষগুলো অহং-এর কারাগারে বন্দি।
    ধনীর দুলাল আর দুলারি রা,
    নাক সিঁটকে নাকে রুমাল গুজে,
    ফুটপাতের পূতিগন্ধময়তায়।
    ওইখানেই নগ্ন শিশু নাকের ডগায়,
    যন্ত্রণায় কাতরায়।
    ফুটপাতের পাশেই হাজার অবহেলার ফুল।
    দেখেও দেখেনা কেউ।
    অন্ধ আর বধির এ শহর।
    পানশালার সমবেত,
    উচ্চ শ্রেণীর জনগণ আর,
    জননেতা দের গায়ে,
    মিষ্ট সূরার উটকো সুবাস।
    এদিকে নিরবে,
    অবহেলার সুরা পান করে যায় অসহায়।
    জাত বিদ্বেষী খুনিরা উত্তেজনায় চেঁচায়।
    গরিব মারো,
    উন্নয়নশীল বাংলাদেশ বাঁচাও।
    অসহায়ের কাতর মিনতি শুনে না কেউ।
    আমার বাঙালি ভাই বোনেরা,
    তোমাদের আমি চিনি ।
    হারে হারে আত্মকেন্দ্রিক তোমরা।
    অসুবিধা নেই,চলতে থাকুক সব।
    কিন্তু যাদের হাতে নোংরা লেগে আছে,
    তারাও কখনও কখনও মত্ত হয়,
    শুদ্ধতার জয়গানে।
    হৃদয়ের ক্ষত পচে সেখানেই।
    আমি জানি,
    আমাদের দেশের মানুষের ধার্মিকতা।
    কি জঘন্য ওই অন্যধর্ম বিদ্বেষীরা।
    অসম্প্রদায়িক রাষ্ট্রের ধুয়া তুলে,
    নির্লজ্জ বেহায়া দল।
    বিন্দুমাত্র বিবেকের তাড়না ছাড়াই,
    তারা গর্ব করে নিজেদের নাম দেয়,
    বাংলার জনগণের মুক্তির দিশারী।
    অথচ এখনও বেড়েই চলেছে,
    বিচারহীনতার মৃতদের মিছিল ।
    বেড়েই চলেছে শহরের ফুটপাতে,
    অবহেলিতদের দল।
    তালিকায় যুক্ত হচ্ছে,
    অর্থের অভাবে বিনা চিকিৎসায়,
    মৃত মানুষের নাম ।
    জেনে রাখো তবে,
    এখন ভীষণ প্রয়োজন,
    একে অন্যের চোখে চোখ তুলে তাকানোর।
    অথবা গন্ধ শোকার ক্ষমতা।
    আমাদের বধিরতা ভেঙে শোনা উচিত,
    অসহায়ের নিরব চিৎকার ।
    আমি অনুভব করি এখন,
    ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে,
    মাথার সব চুল।
    আর আমি নিজে,
    এখানে কবরে শায়িত,
    হাজার অবহেলিত মানুষের মতন,
    এক বিশাল শব্দহীন হাহাকার।
    এখানে বিনাবিচারে গুলি খেয়ে মৃত,
    প্রতিটি সৈনিক,
    আমি নিজে।
    এখানে বিনা চিকিৎসায় মৃত,
    প্রতিটি মানব সন্তান,
    আমি নিজে।
    আমার প্রতিটি অনু-পরমানু,
    ভুলবে না কোন দিন,
    এই জাতীয় সংগীত ।
    আমার সোনার বাংলা,
    আমি তোমায় ভালোবাসি।
    তোমাদের অযৌক্তিক রাগে,
    ঘৃণা করো আমায়,
    আমি বাঙ্গালী বলে।
    ঘৃণা কর,
    কারণ মনেপ্রাণে আমি নিখাদ বাঙালি।।

    6
    5 Comments
Skip to toolbar