Profile Photo

মোহাম্মদ মহররম হোসেন মাহ্দীOffline

  • maharram
  • অর্থ ছাড়া সবই অন্ধকার
    ——মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী
    ২০.০৪.২০২১ইং | কুরগাঁও, ঢাকা
    ========================

    ভিক্ষার চাইতে কর্ম বড়
    হালাল পথে যুদ্ধ কর
    অর্থনৈতিক মুক্তি খুব দরকার
    অবুঝ মন আমার,
    অর্থ ছাড়া সবই অন্ধকার ||

    মসজিদ, মন্দির গীর্জা ঘরে
    মানুষের টাকায় যত্ন করে
    সাজাইতেছে পরোয়ার দিগার ;
    মুরশিদেরী পাক দরবারে
    অর্থ ছাড়া কেমন করে
    গরু মহিষ কাটবে বারে বার ||
    অবুঝ মন আমার
    অর্থ ছাড়া সবই অন্ধকার…. ঐ

    অসহায়ের করতে সেবা
    অর্থ ছাড়া আছে কিবা
    মিষ্টি কথায় পেট ভরিবে কার ;
    দয়ালের দল দূর্বল বলে
    অসুরের দল কল কৌশলে
    অর্থের বলে হইছে অবতার ||
    অবুঝ মন আমার
    অর্থ ছাড়া সবই অন্ধকার…. ঐ

    অর্থ সম্মান সবকিছু চাই
    স্বগৌরবে বাঁচিতে চাই
    চাই দয়াল তোর মহিমা প্রচার ;
    নজরুল মওলা সাধকপুরী
    ডাকছি তোমায় পরান ভরি
    হোসেন রূপে প্রকাশ হও আবার ||
    অবুঝ মন আমার
    অর্থ ছাড়া সবই অন্ধকার…… ঐ
    ========================

    1 Share
    7
    5 Comments
Skip to toolbar