Profile Photo

আ.ক.ম. আবু সাইদOffline

  • A-K-M-Abu-Syed
  • Profile picture of আ.ক.ম. আবু সাইদ

    আ.ক.ম. আবু সাইদ

    • 5 years, 1 month ago

    স্কুল পলায়ন।

    জানালায় বই এগিয়ে,
    দিস মোরে পার করিয়ে,
    স্যাররা সব অফিসে,
    এ সুযোগ আরকি আসে?
    পন্টাইও চল বেরিয়ে,
    লাফিয়ে বপ্র পেরিয়ে,

    পাঁচিলে উঠিনু যবে,
    কালাপাহড়ও আসছে সবে,
    তিন নম্বর বেত হাঁকিয়ে,
    জোরসে পা চালিয়ে,
    ধরতে পারেগো যদি,
    আজতো ছাড়াবে গদি,
    তাইতো লাফিয়ে পড়ি,
    খেতে হবে ঝালাই বড়ি,
    ঠেং বুঝি গেছে ভাঙ্গা,
    গেইট দিয়ে মনা দাঙ্গা,
    আসছে ধরবে বলে,
    ধড় যাবে না পালালে,
    তাইতো ছুটিনু ঝেড়ে,
    নগেন্দ্রও গেলো জুড়ে,
    ধরবে বাড়ি ফুঁড়ে।

    আধমাইল করেছি পার,
    এতদূর আসবে কে আর,
    পিএলওর বাড়ির গেটে,
    যেইনা যাচ্ছি হেঁটে,
    কুকুরও গেলো জুটে,
    এতো ভাই দেখছি পাগলা,
    কামড়ে দিবে নেই ঘাপলা,
    তাই উঠিনু জাম গাছেতে,
    লাঠি হাতে দেখি পাছেতে,
    পিএলওর ত্যাড়া ব্যাটা,
    নিশ্চয়ই দিবে ঘাট্টা,
    নামিয়ে দিলো দুই ঘা,
    কোনোমতে ছুটিয়ে পা,
    যাবো এবার কই লুকিয়ে,
    কুকুরে ভেউ হাঁকিয়ে,
    আসছে জিভ ঝুলিয়ে।

    শেষেতে বাগান বাড়ি,
    ঢুকে হাঁপ ছাইড়া বাঁচি,
    এবার চল টিমরে খেলা?
    বাপে দিবে কান মলা।
    যদি জোটে নগেন্দ্রের বিচার,
    হাঁড় বাদে থাকবে কি আর!
    দাগেতে নাকটি মাড়াই,
    ইস্কুল আর যদি পালাই।

    #আ_ক_ম_আবু_সাইদ

    10
    6 Comments
Skip to toolbar