Profile Photo

Saleha parvin HiraOffline

  • Salehahir
  • Profile picture of Saleha parvin Hira

    Saleha parvin Hira

    • 5 years ago

    তোমার প্রেমিকা তবে
    সালেহা পারভীন হীরা।

    আমি শিউলি খুব ভালোবাসি
    হে কবি নজরুল
    আমি বার বার তব প্রেমেতে পড়িয়া
    বার বার করেছি ভুল।
    আমি কবি রুপে কভু দেখিনি তোমারে
    দেখেছি মানুষ রুপে
    দেখেছি তোমাকে মানুষের পাশে
    ঝড় বৃষ্টি ধুপে।

    আমি দেখেছি তোমারে কিশোরের মাঝে
    দেখেছি শিশুর হাসিতে
    আমি দেখেছি তোমার মানব সত্ত্বা
    সাম্যবাদের বানীতে।
    কামার কুমার তাঁতীর মুখে
    দেখেছি তব বেদনা
    অর্ধাহারে ক্ষুধিতের চোখে
    দেখেছি তোমার যাতনা।

    বলুক নিকুঞ্জ মাধবী তলে
    ঝড়া ফুলে মশগুল কিশোরীর আবেগে
    বারে বারে আমি এসেছি ছুটে
    তোমার প্রেমের অমৃত পেতে।
    ঘোমটা টানা নববধুর সদ্য নব্য লাজেতে
    নিজেকে ডুবায়ে ভেসেছি আবার
    তোমার প্রেমের বানীতে।
    নিশিথের ঐ হাসনাহেনা যুঁই কামিনীর সুবাসে
    শতফুলদল হয়ে ফুটেছি তব ভাবনার আবেশে।

    তুমি সাম্যের কবি দ্রোহের কবি
    কবি তুমি কোটি মানুষের
    তুমি কলমে কলমে জাগাও প্রতিবাদ
    বিভেদ ভাঙো ফানুসের।
    তুমি নারীতে দেখেছো অর্ধেক দুনিয়া
    নারীতে দেখেছো স্বর্গ
    নারীর হাজার রুপের সাথেই
    নারীকে দিয়েছো সকল গর্ব।
    কবি হতে নয় প্রেমিক হতে
    এসেছিলে তুমি ভবে
    আজ হতে আমি হলাম কিন্তু
    তোমার প্রেমিকা তবে।
    তোমার শত প্রেমের মাঝে কবি
    প্রেমিক যে রুপ আছে
    সেই রুপেতে নিজেকে হারালাম
    তোমাকেই ভালোবেসে।

    ২১/১০/২০২১ খ্রিঃ।

    5
    6 Comments
    • সুন্দর লিখেছেন কবি। নজরুলের প্রতি আপনার ভালোবাসার যথার্থ প্রকাশ।

    • কবি অন্তরের শব্দ শুনতে পায়; তুম কী শোনোনি! অভিনন্দন।

    • অসাধারণ লেখা। খুব ভাল লাগলো কাব্যের ভাষায় কবিকে চিনে। শুভেচ্ছা নেবেন।

    • এভাবেই ভালোবাসা পাক আমাদের প্রিয় কবি নজরুল। যুগ যুগ বেচে থাকুক কবিতার মাঝে। প্রীতি ও শুভেচ্ছা কবি।

    • দারুন লিখা। আপনাকে অভিনন্দন

Skip to toolbar