Profile Photo

BM DelowarOffline

  • BM-Delowar
  • Profile picture of BM Delowar

    BM Delowar

    • 5 years, 8 months ago

    তুমিই পারবে
    বি এম দেলোয়ার

    বেরিয়ে এস শত আধাঁর ডিঙিয়ে
    বসে যাও নির্ভয়ে আলোর সভায়।
    দিবাকর যেমন ভূবন রাঙিয়ে
    দ্যুতি ছড়ায় তাহার বিভায়।

    দূর করে দাও যত জীর্ণতাকে
    আপন করে নাও সজীবতা।
    ভষ্ম করে যেমন সর্বভুকে
    সম্মুখে পায় যত শুকনা পাতা।

    বের করে দাও যত কৃপণতাকে
    ধারণ কর বুক উদারতায়।
    যেমন উর্ধ্বে দেখ নীলিমাকে
    পূর্ণ হয়েছে সে অসীমতায়।

    স্থান নেই তোমাতে অধৈর্যতার
    সহিষ্ণুতায় তুমি পূর্ণ হবে।
    চরণতলে দেখ জমিন তোমার
    হাজারো ব্যাথ্যা সহ্যে অতি নিরবে।

    কর্মে রবে তুমি অবহেলাহীন
    অটল- অনড় শত দায়িত্বে।
    দাঁড়িয়ে আছে দেখ গিরি ভয়হীন
    পরিপূর্ণ আছে তব শৈলত্বে।

    স্পর্শ করবেনা কোনো অলসতায়
    কর্মঠতাই হবে সঙ্গী তোমার।
    চেয়ে দেখ ছোট্ট পিপীলিকায়
    কর্মে যেন তার নেই অবসর।

    অসফলতায় ভেঙে পড়বে না কভূ
    বুক বাঁধ শত আশার তীরে।
    ছয়বার পারেনি, হাল ছাড়েনি তবু
    দেখ সে মাকড়সা সফল সাতবারে।

    প্রশ্রয় পাবেনা আজ কোনো বাঁধা
    পথেই পাবেই জানি পথের দিশা।
    চলবে ভেঙে শত গোলক ধাঁধাঁ
    জানি তুমিই পারবে লঙ্ঘিতে অমানিশা।

    10
    3 Comments
Skip to toolbar