Profile Photo

Showrav GhoshOffline

  • Showravghosh
  • Profile picture of Showrav Ghosh

    Showrav Ghosh is with SHUVASHIS CHAKRABARTTY and 2 others

    4 years, 8 months ago

    ❝ঘর আমার জ্বলছে দেখো
    শরীর রক্তে রঞ্জিত,
    মাগো তোমায় সামলে রেখো
    আমি লজ্জায় লজ্জিত।

    ভাইটি আমার মরছে পুড়ে
    বোনটি মরছে ধর্ষণে,
    মন্দির দিচ্ছে ভেঙে চূড়ে
    ইট পাথরের বর্ষণে।

    যে শরতে থাকে মন্ডপ
    পুষ্পে পুষ্পে সজ্জিত,
    এই শরতে পূজা মন্ডপ
    রক্তে রক্তে রঞ্জিত।

    মা যে আমার হারিয়ে ছেলে
    হয়েছে সে বাকরুদ্ধ,
    মেয়েটি তার বাবা হারিয়ে
    রয়েছে আজও অশ্রুসিক্ত।

    লুটপাট আর ভাংচুরে
    এ কেমন কর্মকাণ্ড,
    ঘরবাড়ি আর মন্দিরে
    করছে তারা অগ্নিকাণ্ড।

    এ কেমন বর্বরতা-
    নির্মমতায় বীভৎস,
    মিথ্যে এসব অজুহাতে
    ধ্বংস করছে অস্তিত্ব।

    জ্বালাও পোড়াও ঐ মিছিলে
    সব হারিয়ে সর্বহারা,
    বাকি যে ক’জন আছে টিকে
    তারাও হবে দেশ ছাড়া।

    দেশের জন্য লড়েছে যারা
    দিয়েছে যারা আপন প্রাণ,
    এই কি তবে স্বাধীনতা?
    এই কি প্রাণের প্রতিদান?

    ভয়ে আমার কাটছে দিন
    আমার দেশে আমারই ঘরে,
    এই কি তবে দেশের ঋণ
    দিয়েছে আমায় পর করে।

    এই যদি হয় প্রাপ্য আমার
    জীবন হবে বীভৎস ময়,
    তবে কিসের দেশাত্মবোধ
    এই দেশ যে আমার নয়।

    বছর ধরে চলছে এসব
    কিসের এমন অভিশাপ,
    বলতে তবে বাধ্য হই
    জন্ম এথায় আজন্ম পাপ।❞

    (কবিতাঃ- রক্তাক্ত জাতি)
    (লেখকঃ- সৌরভ ঘোষ)

    11
    6 Comments

Friends

Skip to toolbar