-
#বন্ধুত্ব
#আবুল_হাসনাত
বিদায়! তোমায় বন্ধু বলছি বিদায়!
সেই কবে নব্বইয়ের দশক
যেন সেদিনের কথা;
হেঁটেছি কত না পথ, রেখে হাত ঘাড়ে;
একসাথে ডিঙ্গিয়েছি কত না পাহাড়!
শিখেছি ভালোবাসা,
হাঁটুতে ছুঁয়েছি হাঁটু, হৃদয়ে হৃদয়।
কেন তবে বন্ধু বলো নিতে চাও অবেলায় এখন বিদায়?
যখন পাখিরা গায় গান, বাতাসে বসন্তের ঘ্রাণ,
সুন্দরী তরুনীরা চারপাশে,
কিভাবে ভাবলে সেখানে তুমি-আমি নাই!
কত না আনন্দ আর কত না জীবনের গান
রোদে পোড়া ঘামের শরীর;
আমরা শুধু বখে যাওয়া সন্তানের মত-
ডুব দিয়ে তুলে আনি জীবনের মাদকতা আর শুধু গান।
যখন পাখিদের কলরোল আকাশে বাতাসে
আনন্দ উৎসব আর যৌবনের গান।
শিশির ভেজা শরৎ সকালে-
শিউলি ফুলের ঘ্রাণ ভেসে আসে!
তখনই কেন সব ছেড়ে চলে যেতে চাও?
তবু কেন বন্ধু আজ বলছি বিদায়?
তবু কেন এখনই বিদায় বলতে হয়?6 Comments
Friends
পি.কে. সরকার
@pksarker
Drako Shajib
@drako
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
Nipun Chandra
@nipunch
জাহিদ বিন হিকমত
@zahidbinhikmot
Pranto Sarkar
@pranto-sarkar
স্মৃতি রানী রত্না
@srratna1990
Himadrika Jahan Shuvra
@himadrika-jahan-shuvra
Somaiya Akter
@somaiya-akter



শিখেছি ভালোবাসা,
হাঁটুতে ছুঁয়েছি হাঁটু, হৃদয়ে হৃদয়।