Profile Photo

Golam Rabbani SarkerOffline

  • Golam-Rabbani-Sarker
  • Profile picture of Golam Rabbani Sarker

    Golam Rabbani Sarker

    4 years, 7 months ago

    “‌চো‌রের চুরকুট্যা বুদ্দি”
    *******************
    গপ্প-১
    আবুল মিয়া ম্যালা কস্ট করি টাকা জোগার করি দুকন্যা সোন্দর হালের গরু কেনচে। গরু দুকন্যা কিনিয়্যা তার হইল ভিষন জ্বালা। এলাকাত যেংকা গরু চুরি হওচে সেই চিন্ত্যাত হামার আবুল মিয়া তামান আইত নিন্দে পাড়ব্যা পায়না। আবুল মিয়্যার একনা ব্যাটা। কয়মাস আগোত তার বিয়্যাও দেচে। নয়্যা বউ থুইয়্যা গইল ঘরত য্যায়া গরু গুল্যাক আগরিব্যার কতা ব্যাটাক কবারো পায় না। নানান চিন্ত্যা ভাবনা করি নেজে য্যায়া গইল ঘরের দুয়্যারোত বিচন্যা বালিশ করি গরু আগরা শুরু করি দেচে।

    এপাকে আইতত চোরেরা আলচে উয়্যার গরু দুকন্যা চুরি করব্যা তকন্যা। চোরেরা আসি দ্যাকে মহা বিপদ। শালা আবুল্ল্যার বাচ্চা গইল ঘরের দুয়্যারত বিচন্যা ফ্যালে বসি বিড়ি টানোচে। ক্যাংকা করা যায়? শালা নিন গেইলেও একটা কতা আচিল। চোরের ঘরে মাতাত একনা বুদ্দি আলচে।

    ওমরা একঝোন কচ্চে কি সিদ্যায় কলের পড়ত গেইচে। কলের পড়ত য্যায়া কল থাকি পানি ঠাসি ঠাসি ধড়ধড় করি গাওত ঢালব্যার ধচ্চে। এমন জোরে জোরে ঢালব্যার ধচ্চে যোন আবুল মিয়া গইল ঘরের দুয়্যার থাকি শুনব্যা পায়। কল ঠাসার আর গাও ধোয়ার শব্দ ঠিকে আবুল শুনব্যা পাইচে। শুনব্যা প্যায়া চিন্ত্যা কচ্চে ব্যাটা-বউ বোদায় কলের পড়ত গেইচে। মুই যে এ‌টে বসি আচু দেকলে ব্যাটা-বউ সরম পাইবে। এই চিন্ত্যা করি আবুল য্যায়া ঘরত স্যান্দে শোতচে। আর এই সুজুকে চোরেরা গরু দুকন্যা নিয়্যা ভাগালপুর।
    *********************************

    গপ্প-২
    বাংলাদেশী এক টেরাকের ডেরাইভার বিদ্যাশত গেইচে টেরাক চলবা তকন্যা। য্যায়া ওই দ্যাশত টেরাক চলায়। টেরাকের ডেরাইভারেরা তো মন্নের সেরকেট খায় তাক তো তোমরা সবায় জানেন। কিন্তুক অই দ্যাশোত ফির সেরকেটের দোকান নাই বোলে। ঘাটার কাঁতি কাঁতি কয়েন বক্স সিস্টিম সেরকেটের দোকান। মানে ওটে কোন মানুষ নাই। কয়েন বক্সত একটা কয়েন দেলে ডেলিভারী পাইপ দিয়ে সল্লাত করি একটা সেরকেট ব্যারে আইসে।

    ওই ডেরাইভার চিন্ত্যা করচে এটেকোনা তো মানুষ নাই, যেংকা করি হউক এটথাকার সেরকেট গুল্যা বাইর করি নিব্যা নাগবে। (যে কতা অই দ্যাশের মানুষ কোনদিন চিন্ত্যা করে নাই)। ওই ডেরাইভার চিন্ত্যা করি দেকচে যে একটা কয়ন অটে দেলে কয়েনটা ভেতরোত য্যায়া ঘটাস করি একটেকোনা ডাং মারে, আর সাঁতে সাঁতে ডেলিভারি পাইপের সুচ অন হয়া যায় আর একটা সেরকেট ব্যারে আইসে। তকন অয় একনা বুদ্দি কচ্চে। একটা কয়েন ছ্যান্দা করি এখান সুত্যা নাগাইচে। কয়েনটাত সুত্যা নাগে বান্দি সুত্যার এক মাতা ন্যাড়া হাত দিয়ে ধরি থাকি আস্তে করি কয়েনটা দেচে ছাড়ি। বাস সল্লাত করি একটা সেরকেট ব্যারে আলচে। তারপাচে সুত্যাকোনা আস্তে আস্তে টানি কয়েনটাক ফির মুকের গোড়ত আনি ‌ফির দে‌চে ছা‌ড়ি।

    এংক্যা করি অয় সউগ সেরকেট ব্যার করি নেচে, যে কতাটা কয়েন বক্স বানবা সমে ওমরা চিন্ত্যাও করে নাই।
    ****************************

    13
    7 Comments
Skip to toolbar