-
সংবিধিবদ্ধ সতর্কীকরণ !
শিকড়ে পচন ধরেছে ।বাতরক্তের বাতায়ন দোষে আমি বাতিকগ্রস্থ ।
পুঁজিবাদের ধমনীতে সবেগে ছোটা নীতিহীন
অপরিণত স্বৈরতান্ত্রিক মন ;
মুহুর্মুহু বুর্জোয়া বুলির মোহে জর্জরিত ।প্রসঙ্গত ,
গায়ের বাকল খসে পড়ছে ।
তন্দ্রাভরা প্রমাদের অভ্যেস অনন্ত প্ররোচনার
কিংবা প্রলোভনের প্রপঞ্চিত প্রস্তাবনা ।
আমি এক দাগাবাজ পাপী ,
ধর্মের ঝুড়িতে পচতে থাকা কালো আপেল ;
উদাম যৌনতায় ভরা দড়বেলার দংশনে নিখোঁজ নিদ্রাতুর ।তবে খিরকিচ মগজে সপাটে নাড়া দেয় কেউ
নষ্ট ধ্যান ভাঙার দুঃসাহসী তারণ সে !
নিদেনপক্ষে নষ্ট শিকড়ের প্রণয়ীনী
নিরক্ষবলয়ের বলিষ্ঠ নিরঞ্জন এক সত্তা ।
অপার্থিব লক্ষ্যে ছুটে চলা প্রচারকের প্রণোদন
প্রতপ্ত , প্রচ্ছন্ন , প্রগাঢ় প্রমাপূর্ণ ।
আমি প্রণয়ীনীর প্রাখর্যে মত্ত
প্রসুপ্ত উন্মত্ত প্রাণশক্তি যার প্রহরণে জন্মায়
সে নীরব নিঃসীম নীলাঞ্জনা ।
যারে খুঁজে বেড়ায়
নেহাত শিকড়ভাঙা এক নররাজ ;
এক নরনাথ !(২২/১০/২১
5 Comments
Friends
Abontika-Afia
@abontika-afia
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit
কবি-ম.ম.রবি ডাকুয়া
@monglarobigmail-com
Anika
@anikaa
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
shahriar-shafi
@shahriar-shafi
Md. Omar Faruk
@mofaruk



অসাধারণ কবিতা। সুন্দর শব্দ নির্বাচন। বেশ লাগল পড়ে। শুভেচ্ছা নেবেন।