Profile Photo

Sakib Prodhan AnikOffline

  • Sakib
  • Profile picture of Sakib Prodhan Anik

    Sakib Prodhan Anik

    5 years, 3 months ago

    কবিতাঃ— আমার একটা সেই তুমি হবে?

    রোজ সকালে কাজের জন্য —
    আমি একলা পথে হাটবো যখন,
    তুমি কি আমার বুক পকটের ছবিটা হবে?

    তুমি কি আমার ব্যাথার বুকে —
    আমার নিত্য দিনের সুখ-দুঃখে,
    ঘরে ফেরার পর দুপুর বেলায় ঘুমিয়ে রবে?

    তুমি কি আমার বিকেল বেলার টিউশনির টেবিলে—
    কঠিন কোন অংক মাঝে ভালোবাসার সহজ স্বীকারোক্তি,
    হঠাৎ বেজে উঠা ফোন কলটি হবে?

    তুমি কি সন্ধ্যা বেলায় আমার ক্লান্ত মুখ দেখার জন্য,
    কয়টা সিগারেট শেষ করলাম বা —
    কয় কাপ চা সাবার করলাম জানতে চেয়ে ;
    ফোনের ওপাশে উঠবে বেজে?

    তুমি কি আমার সাথে রাতের বেলায় —
    নিশাচরের মতন আলাপ শেষে,
    এক বিছানায় অনুভবের ঘুমে শুতে যাবে?

    তুমি কি সব শেষে সবকিছুর বিনিময়ে,
    আমার দেয়া “তুমি” নামক সর্বনাম গায়ে লেপ্টে
    আমার একটা সেই “তুমি” হবে?

    ~সাকিব প্রধান অনিক~

    7
    4 Comments

Friends

Profile Photo
S. Islam Asad
@s-islam-asad
Profile Photo
Mezbah Zubayer
@mezbah-zubayer
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar