-
বন্ধ চোখ
________ স্বপ্নীল সাগরপেরিয়ে যখন যাবে বেলা
তখন আঁখি মেলিস নে রাই,
একলা আছি,একলা থাকি
ছেড়ে দে আমি একাই যাই।এ পারেতে শুকনো ভূমি
ঐ পারেতে বইছে জল,
পেরিয়ে বেলা,করেছি খেলা
শুকনো পুষ্পই জুগিয়েছে বল।আশায় আশায় তোর অপেক্ষায়
নির্ঘুম রজনী জেগে থাকি,
পুষ্প যেমন আলোর লাগি
না ভুমে রাত কাটায় জাগি।আশায় যখন হৃদয় বাঁচে
পাঁজরে প্রেম খুঁজে ঠাঁই,
পেরিয়ে যখন যাবে বেলা
তখন আঁখি মেলিস নে রাই।ভাঙিয়ে যেজন করেছে দখল
নিঃস্ব এখন মন সিংহাসন,
ভাঙারে জোড়া দেবে কোন জন
খুজিয়া মরিছে করে আয়োজন।রাখিয়া ভালো, করিছে কালো
চাহিয়া মরিছে পাঁজরে ঠাঁই,
পেরিয়েই যখন গেছে বেলা
আর আঁখি তুই মেলিস নে রাই।3 Comments
Friends
Faisal-Hasan
@faisal-hasan
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Fazilatunnesa Nadia
@nadia-2
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15



“রাই জাগো রাই জাগো শ্যামের মনমোহিণী
বিনোদিনী রাই।” শুভেচ্ছা নেবেন।