Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • এত প্রতিশ্রুতি দিয়েছিলাম এক সময়,
    আজ ভাবলেই হাসি পায়,
    এত কিছু পদ তলে এনে দেবার দেয়া সে কথা,
    আজ মনে পরলেই কাঁদি হায়।
    আমি জানিনা তুমি জানো কিনা ইন্দ্রাণী,
    আমি যে আজ কত নিরুপায়,
    এক আকাশ সুখ এনে দেবার কথা দেয়া কি,
    এই দরিদ্রের শোভা পায় ?
    তোমার চোখের স্বপ্ন মালা,
    দেখেও না দেখার ভান আর কতদিন?
    তুমি হয়ত বুঝতে পারোনা,
    আমার ক্ষত আর দুঃখ সীমাহীন ।
    কথা দিলাম আবার নতুন করে ।
    ভয় পেওনা ইন্দ্রাণী তুমি,
    সমুদ্র পারে যাবো একদিন ।

    15
    6 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar