-
একটি ঈশ্বর প্রদত্ত ডিউটি (অনিমেষ – ১)
মোঃ তানভির আলম হীরা (12:10 PM, 15/11/2014)অনিমেষ কে স্কুল এ থাকতে অনেক বন্ধু রা তার নাম কে দুই ভাগ করে বলতো । ভালো বন্ধু রা অনি বলে ডাকতো, আরেক পক্ষ তাকে মেষ বলে রাগাতো । অনি রাগতো না। শুধুই হাসতো ।
==============================================================
অনিমেষ ইদানীং প্রায় একটা প্রশ্নের উত্তর খোজে, কিভাবে নিজের বা আরেক জনের স্মৃতি শক্তি বিলুপ্ত করা যায় বা বিলুপ্ত স্মৃতি ফিরে পাওয়া যায় । কোন ওষুধ বা মাথায় লাঠি দিয়ে আঘাত??? অনি শুধু ভেবেই যায় । তো অনি কে একদিন জিজ্ঞেস করেই বসলাম, কিরে অনি উত্তর কি পেলি?? অনি জিজ্ঞেস করে কিসের উত্তর ? আমি বললাম ঐ যে স্মৃতি শক্তি বিলুপ্তের পন্থা । অনি খানিকটা অবাক হয়েই আমার দিকে ফেলফেলিয়ে তাকিয়ে রইলো । অনি হয়তো ভাবতে লাগলো, এই ছেলে আবার কিভাবে জানলো? অনির অবাক হওয়া টাই স্বাভাবিক । অনি লুকিয়ে যাই ভাবুক না কেনো, যাই করুক না কেনো, ও ভাবে কিভাবে আমি জানবো না, আমি না জানলে কে জানবে ।
==============================================================
যাই হোক, অনির খোজ-দা সার্চ এখন ও জারি আছে । কিন্তু অনি কেনো এই উত্তর খুজে বেড়াচ্ছে এটা আমার জানা অনেক জরুরী হয়ে পরলো। আমি ভাবলাম, আজকে অনির পিছে পিছে যাবো আর দেখবো সে কি দেখে কি ভাবে, কি করে ।
==============================================================
তো যেমন কথা তেমন কাজ । তখন বিকাল ৩ টা, অনিমেষ ক্যাম্পাস থেকে বের হচ্ছে । অনিমেষ এর ভালোলাগা মেয়েটি অন্যান্য বন্ধু দের সাথে সেলফি তলায় ব্যাস্ত। মেয়েটার নাম অনিন্দ্রা । মেয়েটা জানে না কিন্তু যে অনি তাকে কত ভালোবাসে । অনি আর চোখে তার দিকে তাকায় আবার চোখ নামিয়ে ফেলে। অনি ক্যাম্পাস থেকে বের হতেই অনির পিছে পিছে গেলাম। অনি অনেকটা অগোছালো । গোসল করলে নাকি আয়ু কমে যাবে, এমন ফালতু মানসিকতার ছেলে সে । তার ধারণা, মানুস বৃক্ষের মত, বৃক্ষ যেমন পানি পেলে বড় হয়, মানুস ও হয় । তাই সে গোসল করবেও না, তার শরীর বাড়বেও না এবং সে মরবে ও দেরীতে।
==============================================================
যাই হোক আবার ফিরে আসি সেই প্রশ্নের ইস্যু তে, অনি কে ক্যাম্পাস থেকে বের হয়ে তাকে তার হল এ ঢুকতে দেখা গেলো । আমি কিন্তু তার পিছনেই । অনি হল এ ঢুকে বিছানার দিকে ২ মিনিট তাকিয়ে রইলো। আমিও বোকার মত তাকিয়ে রইলাম, ছেলেটা দেখছে টা কি বিছানায়?? এখানেও আমি উত্তরহীন । দুই মিনিট তাকিয়ে অনির চোখ থেকে জল পরা শুরু হলো । সেই জল নিয়েই নাক টানতে টানতে অনি বিছানায় লুটিয়ে পরলো । মরে গেলো কিনা বোঝার জন্য নাকের সামান্য দূরে আঙ্গুল রাখলাম । নাহ মরেনি সালা । ঘুমাচ্ছে । ..
==============================================================
অনিমেষ এর ডাইরির এক পাতায় একটা লেখা ঠিক এমন ছিলো – ” মাথায় আঘাত করলে যদি স্মৃতিশক্তি বিলুপ্ত হতো বা বিলুপ্ত স্মৃতি ফিরে আসতো, তাহলে১) সবার আগেই নিজেই বাবার মাথায় মারতাম, লোকটা এখন ও আমার দেয়া কস্ট ভোলেনি । এক নিমেষেই ভুলে যেতো আমার দেয়া কস্ট গুলো ।
২) মা’র ক্ষেত্রে এমন টা করতাম না, কারন আমার মা হাতীর মত । হিন্দু রা বলে ওদের গণেশ দেবতা হচ্ছেন জ্ঞ্যান এর দেবতা । এবং বিজ্ঞানেও প্রমানিত হাতী কখন ও কিছু ভোলেনা । আমার মা আমার ভালো টা মনে রেখেছে । কারন আমার মা’র কাছে আজ ও আমার পাপ, ছোট বেলায় দৌড়াতে গিয়ে ডাল এর পাতিল ফেলে দেয়ার মত তুচ্ছ।
৩) তারপর মাথায় দুই টা আঘাত দিতাম সেই বেঈমান অনিন্দ্রা কে । আমার ভালোবাসা ভুলে আছিস । সেলফি তুলিস । তোর স্মৃতিশক্তি ফিরে আসলে মনে পরে যেতো যে তোর জন্য কি না আমি করেছি ।”
==============================================================
এইচ এস সি পড়া কালিন ই বিয়ে হয় অনিমেষ ও অনিন্দ্রার। লুকিয়ে নয় বরং পালিয়ে। ৫০০০ টাকা দেন মহরে । সেই দিন থেকেই অনিমেষ পরিবার বহির্ভূত । একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এ ভর্তি দুজনার । যেমন ক্যাম্পাস তেমন প্রেম ছিলো তাদের । গত বছর আজকের এই দিনেই অনিমেষ ও অনিন্দ্রার ডিভোর্স হয়েছিলো । ডিভোর্স এর পর অনিমেষ নেশা করে শেষের পথেই ছিলো । সব ছেয়ে আশ্চর্যের বিষয় ছিলো, অনি নিজেই নিজেকে চিকিৎসা কেন্দ্রে ভর্তি করিয়েছিল । এখন সে সুস্থ কিন্তু বাসায় ফিরে যাওয়ার সাহস নেই। আজকে অনিমেষ এর বি বি এ কমপ্লিট । অনিন্দ্রা বি বি এ শেষ হওয়ার খুশি তে সেলফি তলায় ব্যাস্ত । কিন্তু সেই ছেলেটি আজ ও একা ।সেই অগোছালো ছেলে টার পুরো নাম অনিমেষ দত্ত আর আমি অনিমেষ এর ৫ বছর আগের সেই গোছালো রূপ । সাথে সাথেই থাকি । ছেলেটার আত্মহত্যা করার আগ পর্যন্ত আমি তার সাথে থাকার ডিউটি পেয়েছি ।
একটি ঈশ্বর প্রদত্ত ডিউটি ।
==============================================================
চলবে…।
“পিসড অফ” (অনিমেষ – ২)”
“জীবন চলছে, থেমে নেই কিন্তু – (অনিমেষ-৩)”5 Comments

Tanvir Alam Hira
পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂
শেষ কাতারে দাঁড়িয়ে আছি।
সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,
তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।
দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।
শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,
জীবন ও শেষ।
Friends
Surja Mohon Ray
@surja1916017
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Shoriful Shoron
@shoriful-shoron
Prithvi-Sarker
@prithvi-sarker
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
মুজাদ্দিদ
@mk4u
তিমিরে আসক্ত
@mp3010
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Md. Nasim Hossain
@nasim3080



Interesting topic and cool progression.liked it much