-
হৃৎপিণ্ডে রক্তক্ষরণ
রক্তক্ষরণ বুঝলে ? আর খুব একটা বেশি দিন নেই।,
হৃৎপিণ্ডে রক্তক্ষরণ , যেমনটা ডানা ঝাপটানো কোনও পাখির মতন।
বয়ে চলেছি একাই , রক্ত দিয়ে লিখছি দুর্বোধ্য কবিতা।ভেবেছিলাম থাকব কিছুদিন,
ঘাসফড়িঙের দলে যে কখন নাম লেখালাম তা কে জানে?
ভেবেছিলাম রক্ত জবার মতন ফুটে উঠবো কোনও একজনের চোখের কোনে ,
কখন যে চারা গাছ টি নুইয়ে পরেছে খেয়াল করিনি ,ভেবেছিলাম…… নাহ কিছুই ভাবি নি আসলে,
বেস আছি হাসি কান্না মিলিয়ে এক জীবন্ত মূর্তি রূপে।মনের মাঝে আজ এক অদ্ভুত অনুভূতি,
অদ্ভুত সব কল্পনার আড়ালে যেন নিজেকে রাখা
নিজেকে বুঝতে আজ বর কষ্ট হয়,
কষ্ট হয় , হৃৎপিণ্ডের ভেতরে পচে জাওয়া কিছু অতৃপ্ত চাওয়া দেখে।
ভেবো নাহ। আমি ঠিক পেরে জাব ,
যেমনটি পারে কোনও এক যোদ্ধা সব কিছু ছেরে যুদ্ধে জেতে ।
আমিও না হয় পা পারাব, ।জানি নাহ। কেনও এত ভাবছি , জানি নাহ এর শেষ কথায়?
সুধু জানি বিষণ রক্তক্ষরণ ,
কোনও গভীর জলের আহত মাছের মতন রক্তক্ষরণ ,
জার বেদনা সুধু ওই সমুদ্রের নীলের সাথেই মিশে গেছে।বাস্তব আজ লাল নীল স্বপ্নগুলোকে ঠিকরে ঠিকরে খাচ্ছে
অযথাই পথ আগাচ্ছে এক পা দু পা করে,
জানে এ পথের শেষ খুব একটা বেশি দিনের নয় । তবুও পথ চলা।
তবুও কারো জন্য অপেক্ষায় থাকা , তবুও ……………… নাহ কিছু নাহ ।থেমে থাকার নামি এখন জীবন , জীবন যেখানে নিসচুপ ।
নিদ্রাহীন সারা রাত্রি , অনাকাঙ্ক্ষিত কিছু চাওয়া
সবই জেন ওতপ্রোত ভাবে জরিত । এক রাশ দুর্বোধ্য নিশ্বাস ।রক্তক্ষরণ , খুব বেশি রক্তক্ষরণ , মনে, প্রানে, আমার সমস্ত মস্তিতস্কে
সুধু রক্তক্ষরণ । অজানা তোমার কাছে । সবই আজ আবছায়া অন্ধ দৃষ্টির সমান।
তাই তো সমাপ্তি ঘটাতে চাই নিজের , নিজের অস্তিত্তের আর কিছু অন্যরকম চাওয়ার
রাজত্তের সুর । ………………………………এখানেই সম্পাতি হক, সমাপ্তি হোক সর্গ থেকে আসা কোনও এক না পাওয়া ভালোবাসার ………আর সমাপ্তি হোক হৃৎপিণ্ডের রক্তক্ষরণ ।3 Comments

সুমাইয়া রহমান
বাংলাদেশের একজন নিরিহ প্রাইভেট চাকুরীজিবি মধ্যবিত্ত শ্রেণির একজন অতি সাধারণ মানুষ।
কবিতা পড়তে ভালো লাগে, কবিতা নিজের মতো করে বুঝতে বা আবিষ্কার করতে ভালো লাগে। সেই সুবাদে ২০১২ সালে আমার প্রথম বই ২১ শে বই মেলায় ও ২য় বই ২০১৩ সালের ২১শে বই মেলায় প্রকাশিত করতে পেরেছিলাম কিছু অসাধারণ বন্ধুদের সাহায্যে। সেই থেকে এখন পর্যন্ত সুপ্ত ভাবে নিজের সাথে নিজেই লিখি। নিজের ভালো লাগা বলতে পারেন।
Friends
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
ইফতিশা খানম
@eftishakhanam
sanjida akter jim
@sanjidajim
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Foyzur Khan
@foyzur-khan
Farhana Afrose
@farhana-afrose
স্মৃতি রানী রত্না
@srratna1990
Nipun Chandra
@nipunch


ভাবনা কখনো কখনো রোগ হয়ে যায় আর তখন বোধহয় শুরু হয় হৃদয়ের রক্তক্ষরণ।
শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবি।