Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • ভালবাসো কাহারে?
    বল তুমি আমারে,
    তাহার কাছে গিয়া বলিবো আমি,
    আহারে,
    তুমি পাইয়াছো তাহারে,
    আমি পাইনি যাহারে
    ================================
    কাছে খোজো কাহারে?
    বল তুমি আমারে,
    তাহার কাছে গিয়া বলিবো আমি,
    আহারে,
    আমার প্রিয়া খোজে তোমারে,
    আমি খুজে পাইনা যাহারে,
    ================================
    কাঁদো কেন প্রিয়ারে?
    বল তুমি আমারে,
    তোমার প্রিয় কে আনিয়া দেব আমি,
    আহারে,
    তুমি কেন চাইলেনা আমারে?
    আমি কেন পাইনি তোমারে?
    ================================
    তোমার প্রিয় যে আমারও প্রিয়,
    তোমার প্রিয় কে আমার শুভেচ্ছা জানিও,
    যে তোমার মনে ঘর করিয়াছে,
    সেই মহামানব হয়ত খুবই অতুলনীয় ।
    ================================
    যত্নে রাখিও তাহারে,
    ছোট থেকে মানুষ করিয়াছি আমি যাহারে,
    সে যেন কখন ও না জানে,
    সে লইয়াছে তাহারে,
    তাহার বড় ভ্রাতার প্রিয়ারে।
    ================================
    আহারে,
    ছোট পাইয়াছে তাহারে,
    আমি পাইনি যাহারে।
    ================================

    13
    5 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar