-
ধন্য হলোনা
মোঃতওহিদুল ইসলামউদ্বাস্তু মন আমার শূন্যতায় জাল বুনে
বিশাল আকাশ ছুঁতে চায়
পাখির মতো ডানা মেলে পাড়ি জমাতে চায়
শোকতারা যেথায় নীরবে মুখ লুকায়।
জলতরঙ্গ ভেদ করে ভাব সাগরে পাড়ি জমিয়ে
জীবনের তীর খোঁজে নিতে চায়
অবিশ্বাসের অন্তরালে জ্বলে ওঠা দ্রোহের উৎসবে
অতৃপ্ত ক্ষুধার তৃষ্ণা মিঠাতে চায় মোহ মায়ায়।
ব্যথিতের ব্যথায় কষ্টরা যেথায় আল্পনা আঁকে
সভ্যতার সেই সন্ধানে মন ছুটে যায়
অবলা নারীর আঁচলের ঘ্রাণ নিতে চায়
অদৃশ্য মোহের টানে নীরবে নীরালা সর্বদায়।
আলেয়ারা হাসিমুখে ছলনার মাঠে নিত্য করে
ঠিক তোমার মতো চোখের জল ফেলে
জীবনের গতিপথ থেমে যায়
অতীতের ফেলে আসা মায়াবী রূপের মোহে
মহাজয়ের যাত্রা বাঁধা হয়ে দাঁড়ায়।
মনে হয়,এই বুঝি এলে,সবকিছু ভুলে
আলোর বিচ্ছুরণে প্রণয়ের তরী বেয়ে
জীবনের খেলাঘরে সুখের সাথী হয়ে।
অতৃপ্ত মনের বাসনা হলোনা পূর্ণ
নিশীকাব্য লিখা রয়ে গেলো অসমাপ্ত
নীতিহীন রচনা বলে পাঠক মহলে হলোনা ধন্য।
(০৪/০২/২১ইং)2 Comments
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar


জীবনের খুদ্রচিন্তা দ্রোহকে ধামাচাপা দিয়ে রাখে। কবি সেই আশাকে তুলে ধরে। ভাল লাগলো। ধন্যবাদ।