Profile Photo

Md Majnur Rahman John (Krishno John)Offline

  • Krishno-John
  • Profile picture of Md Majnur Rahman John (Krishno John)

    Md Majnur Rahman John (Krishno John)

    5 years, 2 months ago

    ষাট সেকেন্ড -কৃষ্ণজন
    তৃতীয় কাঠিতে সফল হল আরিফ। আজকাল খুব হাত কাঁপে তার। সিগারেটটা জ্বলে উঠতেই দৃশ্যটা চোখে পড়ল আরিফের। ধাম করে মেরে গেল গাড়িটা। একটা প্রাইভেট কার। কোন ব্র্যান্ডের বুঝল না? আদার ব্যাপারী হওয়ায় জাহাজের খবর রাখে না সে।

    আঘাতের যন্ত্রণায় কেউ কেউ করে উঠল কুকুরটা। মৃত্যু যন্ত্রণায় ঘেউ ঘেউ, কেউ কেউ-এ বদলে গেছে বোধ হয়! মাথায় বাড়ি খেয়েছে কুকুরটা। মনে হয় রাস্তা পার হচ্ছিল? পাঁড় মাতাল ঢলে পড়ার আগে যেমন ডানে একবার বাঁয়ে একবার এলোমেলো পা ফেলে, কুকুরটাও তেমন পা ফেলতে লাগল। শেষমেশ একটা দীর্ঘ ডাক দিয়ে রাস্তায় লুটিয়ে পড়লো কুকুরটা! উত্তেজনায় শেষ টানে তামাকের স্বাদ পেল না আরিফ।

    দৃশ্যটা উপভোগ করতে করতে সিগারেটটা পুঁড়ে যে শেষ হয়ে গেছে তা আর লক্ষ্য করেনি। ফেলে দিল সিগারেটটা। পা দিয়ে ডলে নিভিয়ে দিল আগুন। হাঁটা দেওয়ার আগে তার মনে একটা প্রশ্ন দোলা দিল, আচ্ছা কে বেশি মূল্যহীন? কুকুরটা না ডলা খাওয়া সিগারেটটা?

    1 Share
    17
    20 Comments
    • দুঃখ লাগল কুকুরটার জন্যে। কিন্তু নায়কও কেমন যেন নিষ্ঠুর হয়ে গেছে। অবশ্য এটাই গল্পের উপাদান … নির্লিপ্ত, নিঠুর … অন্যরকম খুব।

    • আরো গল্প চাই।❤️

    • আমরা কিন্তু প্রায় সবাই ঐ নায়কের মতই! গল্পে তাকে এরকম মনে হচ্ছে কিন্তু আমরা যদি গল্পে ঢুকে যাই এমনই হয়ে যাবো, ব্যস্ত! অতি ব্যস্ত এবং বোধহীন! *Montu Chowdhury

    • Darko Shajib জি ভাই অবশ্যই দেবো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 18 April 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • মূল্যহীন আমরা। সভ্যতার অগ্রগতিতে পিছিয়ে পড়া আমাদের মনুষ্যত্ব। খুব সুন্দর লিখেছেন।

    • ভালো লেগেছে কবি। অভিবাদন রইলো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 14 June 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 16 March 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভেচ্ছা রইলো

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 25 September 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 09 July 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Profile Photo
ishan_syed
@put23009laoia-com
Profile Photo
মৌমিতা
@ofd66076toaik-com
Profile Photo
Avik_kazi
@rlw81159toaik-com
Profile Photo
আহান খান
@ukm39186laoia-com
Profile Photo
Mohammad Solayman
@solayman
Profile Photo
afrida-jahar
@afrida-jahar
Profile Photo
Md-Akadullah
@md-akadullah
Skip to toolbar