-
বঙ্গবন্ধু স্মরণে
শাহানুর সরকারজলবে আকাশে, ভাসবে বাতাসে,
স্মরণে আছে তোমার কথা,
সেকালে ছিলে,একালেও আছো
নেতা তুমিই মহান নেতা।তোমার জন্য রয়েছে বাঙালির
ভালোবাসা ভরা বুকের সিন্ধু,
কোটি বাঙালির অহংকার তুমি
জাতির পিতা বঙ্গবন্ধু।স্মৃতিতে তুমি, নীতিতে তুমি
ছিল কমতি তোমার কীসে?
না থেকেও আজ থেকে গেছ তুমি
স্বাধীন এই বাংলায় মিশে।পদ্মা রয়েছে মেঘনা রয়েছে
যমুনাও রয়েছে বহমান,
বাংলার বন্ধু, বাঙালির বন্ধু
শেখ মুজিবুর রহমান।শ্রদ্ধা মেশানো সালাম জানাই
কবরে তোমার স্মৃতির অঙ্গণে,
সর্ব কালের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধুর স্মরণে।5 Comments
Friends
Faisal-Hasan
@faisal-hasan
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Fazilatunnesa Nadia
@nadia-2
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15


বঙ্গবন্ধু স্মরণে লেখা সুন্দর কবিতাটির জন্য শুভেচ্ছা নেবেন বন্ধু।