-
পিতার কাছে প্রশ্ন
সোমা মালাকার তন্দ্রাজানো পিতা?
আজ তোমার আর, সেই সোনার বাংলা নেই।
১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গমাইল ভূখণ্ডটি আজ আর সুজলা-সুফলা শস্য-শ্যামলা নেই।
জানো পিতা?
তোমার সোনার বাংলার মানুষগুলো আজ আর মুখ দিয়ে ভালো কথা বলে না।
তুমি তো জানো না, তোমার সোনার বাংলার মানুষগুলো আজ আর ভালো কাজ করে না।
তুমি তো জানো না, তোমার সোনার বাংলার মানুষ গুলো, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য নিজের মনুষ্যত্ববোধকে গলাটিপে হত্যা করছে।
তুমি তো জানো না পিতা, তোমার সোনার বাংলার মানুষগুলো, পরের ক্ষতির জন্য যা করতে হয়, তাই করছে। মানুষ জ্ঞান কে ছেড়ে পশুর জ্ঞান আয়ত্ব করছে।
কবি নজরুল, কবি রবীন্দ্রনাথ, শুদ্ধ সংস্কৃতি ছেড়ে অপসংস্কৃতির পেছনে পেছনে দৌড়াচ্ছে।
ভুলে যাচ্ছে মমতা, ভুলে যাচ্ছে ভাতৃত্ববোধ, ভুলে যাচ্ছে প্রেম, ভুলে যাচ্ছে তোমার আদর্শ পিতা!
পিতা তোমার কি কখনো কবি নজরুলের সাথে দেখা হয় না? যদি দেখা হয়, তুমি তাকে জানিয়ে দিও।
কবি নজরুল, আমার সোনার বাংলার মানুষগুলো নাকি এখন আর সাম্যের গান গায় না,
গায় না প্রতিবাদের গান।
তারা এখন, লিচুও চুরি করে না। জানতে পারলাম তারা নাকি এখন বড় বড় পুকুর চুরি করে, বড় বড় পুকুর।
আচ্ছা পিতা তোমার কবি জসীমউদ্দীনের সাথে দেখা হয় না? যদি দেখা হয়, তো তাকে বলে দিও তার রুপাই আর আগের মত নেই।
রুপাই এখন ফসলের মাঠে ভেজাল চিন্তা নিয়ে ঘুরে বেড়ায়। পিতা তোমার সোনার বাংলার মানুষ গুলো মুখ দিয়ে ভালো কথা বলে না আর ভালো কাজও করে না।
পিতা তোমার সাথে আমার আরও অনেক কথা আছে।
সব সময় মনে হয় মন খুলে কথা বলি,
বলি, তোমার সোনার বাংলার মানুষগুলো তাদের মুখ দিয়ে আর ভালো কথা বলে না।
তুমি তো জেনেই গিয়েছিলে তোমার সোনার বাংলার মানুষ মুখ দিয়ে ভালো কথা বলবেনা।
হাত দিয়ে ভালো কাজও করবেনা।
জানতে পারোনি তুমি?
সেই যে ১৫ই আগস্ট, এক ভয়াল রাত। স্বাধীনতা বিরোধী একদল নরপশুর হত্যা যজ্ঞের শিকার হলে স্বপরিবারে। জানতে পারোনি তুমি? জেনেছিলে
কিন্তু আমাদের জানিয়ে যেতে পারোনি।
আমরা তো ইচ্ছা করলেই পারি। পারি না পিতা?
তোমার স্বপ্নের সোনার বাংলা গড়তে?
ঠিক যেমন তোমার ৭ই মার্চের ভাষণের মাধ্যমে,
তোমার ডাকে সারাদেশ, দেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল।
তোমার আদর্শ কে মেনে সকল অরাজকতা ঠেকাতে? তোমার মতো কঠোর হতে?
দেশটাকে আবার, সুজলা-সুফলা, শস্য-শ্যামলা করতে, পারিনা বিষমুক্ত করতে, পারিনা গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং আদর্শে ধর্মনিরপেক্ষ করতে?
পারিনা?10 Comments
Friends
Foyzur Khan
@foyzur-khan
Md. Ashraful Islam
@ashrafulku-bd
মীর অনাবিল
@miranabil
Shohag arnob
@shohagarnobgmail-com
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
mahamuda khaun
@mahamuda
Yusuf Abdullah Harun
@eazylearning
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন
@akteruzzaman


ধন্যবাদ গঠনমূলক লেখাটির জন্য।
অবশ্যই! আমরা পারি স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে। এর জন্য যথাযথ শিক্ষা ও তার কার্যকরী ব্যবহার করা জানতে পারালেই যথেষ্ট বলে আমি আশাবাদী। শুভেচ্ছা নেবেন।