-
শিরোনামঃ উদর পিণ্ড বুদোর ঘাড়ে,
কলমেঃ প্রবক্তা সাধু,
(স্বরবৃত্ত ৪+৪)
———————-
উদর পিণ্ড বুদোর ঘাড়ে
লাগলো বাতাস শুকনো হাঁড়ে,
মৎস্য শিকার ঘোলাজলে
সত্য চাপা কাঁথার তলে।কান কি পারে চিলে নিতে
বাঘে দমন মাঘের শীতে,
লাটাই যখন নিজের হাতে
উড়বে ঘুড়ি কার ইচ্ছাতে?ন্যাড়া কি যায় বেলতলাতে
বিড়াল মারে বাসর রাতে,
খাটাশ নাকি মরে তেলে
মানুষ মরে সঙ্গ মেলে।
————————
২০/১০/২০২১9 Comments
Friends
Md. Nasim Hossain
@nasim3080
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
Abu Taher
@abu-taher
মৈত্রী সাহা
@maitri-s
মোঃ তালাল উদ্দিন
@talal3944
Abu Zakaria
@abu-hanif-zakaria
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik



এ দেশে এখন উদোর পিন্ডি বুদোর ঘাড়ে ঠেলে দেওয়া রেওয়াজ। অভিনন্দন কবি।