Profile Photo

তানভীর তীব্রOffline

  • Tanvir3
  • Profile picture of তানভীর তীব্র

    তানভীর তীব্র

    4 years, 7 months ago

    “প্রশ্নবিদ্ধ মগজ”

    ফেলে আসা অনুভূতি,
    সবাই বলে সেগুলো স্মৃতি,
    বদ্ধ খাঁচায় তার চিৎকার,
    হৃদয় শুকিয়ে মরুর হাহাকার,
    পুরোনো স্মৃতি ভূত্বকে ফেলে,
    পানি বিন্দু মেঘরুপ নিলে,
    সুনামি আর মেঘের গর্জন কি এক হয়?
    ইতিহাস পুরোনো নতুন আমি,
    ধরণী নারী কোথায় স্বামী?
    অদ্ভুত প্রশ্ন সেটাও জানি,
    যাত্রা কি থেমে শুক্র-শনি,
    নামে নয় কাজে পরিচয়,
    উত্তর মেনে নিতে সংশয়,
    কৃষ্ণচূড়া কি কৃষ্ণবর্ণ?
    বিচারে নও, তুমি অনুধাবনে সংকীর্ণ,
    মৌমাছিও ফুলে বসে,
    আদর-সোহাগ মধু চোষে,
    বাগানী কি ভালোবাসে না ফুল?
    করে ভালোবাসা বিক্রি, টাকা উসূল
    মানুষের মাঝে কেন পশুর আচরণ?
    জানতে চাও?পড় দিলের ব্যাকরণ,
    হৃদ মাঝারের সেই কৃষ্ণকুটির,
    মনপশু উম্মুক্ত, নেই প্রাচীর,
    কীভাবে বশ্যতা স্বীকার করাবে?
    বিশ্বাসের আলোতেই তাকে হারাবে,
    অদ্ভুত খেলা চারিপাশে,
    আলো ফুরিয়ে আধার আসে,
    কোলাহলে পরিবেশ শান্ত জানি,
    মগজে তবুও প্রতিধ্বনি,
    প্রশ্নবিদ্ধ মগজ আমার খারাপ হাল,
    উত্তর খুঁজে থাপরাই কপাল

    ~ তানভীর তীব্র

    19
    12 Comments
Skip to toolbar