Profile Photo

Haris Rahman AntorOffline

  • AntorHaris
  • Profile picture of Haris Rahman Antor

    Haris Rahman Antor

    5 years, 3 months ago

    ছায়া মানবি
    হারিস রহমান অন্তর

    এক ছায়া মানবির সাথে,
    প্রতিদিন দেখা হয় আমার।
    রোজ রাত্তিরে ল্যাম্পপোস্টের নিচে,
    চৌরাস্তার মোড়ে,
    আমার সামনে এসে দাঁড়ায় সে।

    কোনো শব্দ করে না সে।
    হাতের ইশারায় কিছু বলতে চায়,
    নিমিষেই আবার হারিয়েও যায়।

    ঘন কুয়াশায় ঢেকে যাওয়া শহরে,
    ঠিক মধ্যরাতে,
    যখন আমি অপেক্ষা করি,
    বোবা কুকুরের কান্নার আওয়াজ শুনতে,
    তখন আবারও আমার সামনে এসে দাঁড়ায় সেই ছায়া মানবি।

    এবার ভিন্ন চিত্র প্রদর্শন করে সে।
    সে কথা বলে,কিন্তু শুনা যায় না।
    সে হাসে,আওয়াজ হয় না।
    হয়তোবা কাঁদেও,কিন্তু শব্দ হয় না।
    তার শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ নাড়তে থাকে সে,
    কিন্তু ছোয়া যায় না।

    ধরা-ছোয়ার বাইরে থাকা,
    শুধুমাত্র মাত্র ছায়ার মধ্যেই সীমাবদ্ধ থাকা,
    এই ছায়া মানবি একদিন এক অদ্ভুত চিত্র প্রদর্শন করে আমায় বিদায় জানালো।

    সেদিন আকাশে মেঘ জমেছিলো।
    কালো মেঘের ভীড়ে তারা গুলো ঢাকা পড়েছিলো।
    আমি দেখতে পেলাম,
    সেই ছায়া মানবি আজ একা আসে নি।
    তার ডান হাতে ছিলো একটি দড়ি,
    আর বাম হাতে ছিলো একটি কাগজ।
    কাগজটা আমার সামনে ফেলে দিলো,কিন্তু এই কাগজটাও একটা ছায়াই ছিলো।
    তাই তখন কিছুই দৃশ্যমান হয়নি।
    তারপর দড়ি হাতে সেই ছায়া মানবি,
    রাস্তার ওপাড়ে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালো।
    কিছু বুঝে উঠার আগেই,
    দেখতে পেলাম সেই ছায়া মানবির গলায় দড়ি,
    মাটি থেকে এক ফুট ওপরে ঝুলছে তার নিথর দেহ।
    আমার সামনে পড়ে থাকা কাগজটাও তখন দৃশ্যমান হলো।
    কাগজের মধ্যে লেখা ছিলো,
    “আমি সেই নারী,
    মৃত্যুর আগে যাকে কামড়ে ছিলো একদল মানুষরূপী কুকুর,
    আর মৃত্যুর পর কামড়েছে,
    একদল জাতিগত কুকুর।

    আমি নারী হয়ে বেঁচে থাকতে পারি নাই।
    তবুও ইচ্ছে পোষণ করলাম,
    যদি আবারও সুযোগ পাই জন্মাবার,
    তখনও যেন নারী হয়েই জন্মাতে পারি এ ধরায়।
    মানুষরুপী ওই কুকুর গুলোর দাঁত ভেঙে দেওয়ার একটা সুযোগ যেন পাই।”

    আমি স্তম্ভিত।
    আমি নিরব।
    আমি নিরবেই দাঁড়িয়ে,
    কিছুই কি করার নেই আমার?
    কিছুই কি করার নেই আমাদের?
    তবে আমরা মানুষ কেন?

    8
    3 Comments
    • অবশ্যই পারি। সবসময়ই আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, থাকব। মানুষ হয়ে জম্মেছি সে মর্যাদা রাখতেই হবে। ভাল লাগল আপনার কবিতা। প্রথম দিকে একটা গা ছমছমে ভাব আছে।

    • এটা আশ্চর্যের যে, ছায়ামানবী তোমাকে দেখা দিয়েছে। আবার ডাকো। অনেক কবিতা পাবে। তোমার চিন্তাটা ভাল। ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।

Skip to toolbar