-
প্রতারণার ফাদেঁ
একদা আমি শহরে যাওয়ার জন্য রওনা হলাম। বাসে উঠে একটি খালি সিটে বসে পরলাম। আমার পাশের সিটটি খালিই ছিল । হঠাৎ এক যুবক ছেলে আমার পাশে এসে বসে পরলোঘ সম্ভবত ছেলেটি কলেজে পড়ে। দেখতে-শুনতে ভদ্র ঘরের ছেলে মনে হলো।হঠাৎ করে ছেলেটি আমার নাম জিজ্ঞেস করে বসল; আমি আমার নাম বললাম। তারপর ছেলেটি আমার বাড়ির কোথায় তা জিজ্ঞেস করল। আমি আমার বাড়ির ঠিকানা দিলাম।তারপর আমি কোথায় পড়ি তা জিজ্ঞেস করল,কোন শ্রেণীতে পড়ি আমার বাবা মা কি করে। ভাই বোন কি করে কয়জন।একে একে আমার বায়ো ডাটা জিজ্ঞেস করতে শুরু করলো।ছেলেটি যখন এসব প্রশ্ন জুড়ে দিলো । আমার মনে হলো, আমি কোন কাজের ইন্টারভিউ দিতে এসেছি।আমি ভদ্র ছেলে ভেবে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম।আমার মনের ভেতর অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। আমি উত্তর দিবার পর সে বললো ভাইয়া মনে কিছু নিও না।আমি বললাম ঠিক আছে ভাইয়া।সে বলল আর একটা কথা বলি, আমি মনে মনে বললাম, আর কিছু কি বাকি আছে বলার মত। আমি বললাম, বলেন সে বললো ভাইয়া মনে কিছু নিও না; তোমার কাছে দেড়শ টাকা হবে।আমি বললাম কেন? সে বলে তার মানিব্যাগ হারিয়ে গেছে। এখন সে বাড়িতে যেতে পারছে না। আমি বললাম আচ্ছা! আমি দিচ্ছি। আমার পকেটে ছিল পাঁচশত টাকা। আমি সেখান থেকে দেড়শত টাকা বের করে তার হাতে দিলাম। সে বলল ভাইয়া থ্যাংকস।আমি বললাম, জাযাকুমুল্লাহু খাইরান।এরমধ্যে আমার গন্তব্য চলে এল। আমি তাকে বিদায় জানিয়ে বাস থেকে নেমে পরলাম।দুই মাস পর আমাদের মহল্লার মসজিদে নামাজ আদায় করতে গেলাম। নামাজ শেষ করে বাসার দিকে ফিরছিলাম। মসজিদের গেট দিয়ে বের হব এমন সময় হঠাৎ দেখতে পেলাম, ওই ছেলেটা। যার সাথে আমার দেখা হয়েছিল, দুমাস আগে বাসের মধ্যে। সে মসজিদের গেটে বসে মানুষ কে বলছে, আমি মানিব্যাগ হারিয়ে ফেলেছি আমাকে আপনারা সাহায্য করুন। আমি গিয়ে তাকে সালাম দিলাম। ভাই কেমন আছেন। আমাকে চিনতে পেরেছেন। সে বলল, না ভাই ! স্বাভাবিক মনে না থাকারই কথা। আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার কি হয়েছে। সে প্রশ্ন করল, আপনি কে? আমি বললাম, আমার কিছুক্ষণ পর আমার পরিচয় পেয়ে যাবেন। আগে বলুন আপনার কি হয়েছে, সে বলল ভাই আমার মানিব্যাগ হারিয়ে গিয়েছে। আমি বললাম, আপনার মানিব্যাগ কি প্রতিদিনই হারায় ! সে বললো মানে?আমি বললাম প্রতারণা জায়গা পান না এই কথা বলা মাত্রই ছেলেটি সেখান থেকে দৌড়ে পালালো। লোকেরা বলল কী হয়েছে, ছেলেটার দৌড়ে পালালো কেন? আমি বললাম, ছেলেটি প্রতারক। লোকেরা বলল, তুমি কেমনে জানো। আমি বললাম, এর আগেও ওর ফাঁদে আমি পড়েছিলাম। লোকেরা বলল, ছেলেটা দেখতে ভদ্র মনে হয়েছিল। ভেতরে এত যে কত খারাপ, জানা ছিল না। পোশাক উন্নতি হলেই ভাল হয় না। একথা বলে সবাই সেখান থেকে চলে গেল যার যার গন্তব্যে। আমিও চলে গেলাম আমার গন্তব্যে। আমার সবার প্রতি একটি অনুরোধ প্রতারকের ফাঁদে পা দেবেন না। আর কেউ কাউকে প্রতারণা করবেন না।এর জন্য মানুষ মানুষের প্রতি ঘৃণা জমে। আজ আপনি করেছেন আপনার জন্য হাজার মানুষকে সেই ভুলের মাশুল দিতে হয়। অনেক সময় হতে পারে এক ব্যক্তি সে সত্যিই কোনো বিপদে পড়েছে তখন কেউ তাকে সাহায্য করবে না। কারন মানুষ মনে করে সবাই প্রতারক। সাদা পোশাকে বেশ দেখলেও মানুষ প্রতারক মনে করে। তাই অনুরোধ মানুষের সাথে প্রতারণা করবেন না ।6 Comments
Friends
জুবায়ের বি এ এইচ অন্তর
@zubair
Hridoy
@solayman-uddin-hridoy
Israt Lamia
@israt-lamia
sanjida akter jim
@sanjidajim
Farhana Afrose
@farhana-afrose
ফারজানা আক্তার জেমী
@jemi2021
পরিমল রায়
@parimal-roy
Shahria
@shahriar
Lovely Live
@lovely-live



অজ্ঞতাই প্রতারনের কারণ।