Profile Photo

Syed Shahjada AlamgirOffline

  • Syed-Shahjada-Alamgir
  • Profile picture of Syed Shahjada Alamgir

    Syed Shahjada Alamgir

    4 years, 7 months ago

    শিরোনামঃ তবু ভালোবাসা,
    কলমেঃ প্রবক্তা সাধু।
    (চতুর্দশপদী)
    ——————
    বুঝিনা যে ভালোবাসা পরিমাণে কতো
    কার মনে কোন আশা জাগে অবিরত
    স্বপনের ভাসা ভাসা সাদাকালো ছবি
    দুচোখের সব ভাষা বোঝেনা তো কবি।

    জেগে থাকে সারারাত হিসাবের মাঝে
    লেনাদেনা শত খাত এলো কোন কাজে
    পিরিতের বারিপাত হলো যার মনে
    ধরে তার দুটি হাত মায়াজাল বোনে

    মরিচিকা মায়াময় কাছে শুধু টানে
    কাছে গেলে দূরে রয় তৃষিতরা জানে
    কেনো প্রেমে জ্বালা হয় পুছি কার সনে
    হয় জয় নয় ক্ষয় চলি সেই পণে।

    তবু প্রেম মধুময় টক মিঠে ঝাল
    রবে আশা রবে ভয় প্রেমে চিরকাল।
    ———————
    ০৪/১১/২০২১

    10
    8 Comments
Skip to toolbar