-
সেই ২০ টাকা
সঞ্জিত তির্কী কাব্যিক
শুভ্র সকালের সেই দিনটি সূর্য্যের আলোতে আলোকিত।
সেই দিন মুঠোফোন টেবিলে করেছিল অবস্থান।
অজানা কারো নম্বর আমার ইনবক্সে ভেসে ওঠে।
ব্যস্ততায় তা আমি দেই নি কোন সাড়াশব্দ
ভেবেছিলাম পরিচিত কেউ হবে।
ইনবক্সে হঠাৎ দেখি সেই ২০ টাকা।
কৃতজ্ঞতার জন্য শুরু করি তার প্রশ্নগুলো উত্তর দেবার।
আমার প্রথম প্রশ্নই ছিল -আপনি কে?
পরে জানতে পারি সেই এক অপরূপা রাজকন্যা
দেখিনি কোনদিন তাকে তবুও তার সাথে করি ইনবক্সের খেলা।
ফোনে কথা বলে বুঝলাম মোহনী দিয়েছে হ্নদয়।
তার পর একদিন দেখা হল কথা হল অনেক
তার হ্নদয় হারিণী কথা শুনে মুগ্ধ হয়ে চেয়ে থাকি তার দিকে।
নতুন সৃষ্টির উল্লাসে পেয়েছি না কত উপহার
শিখেছি তার কাছ থেকে নতুন কবিত্ব অর্জনের এক প্রিয় বন্ধু।
তার কাছ থেকে শিখেছিলাম ছোট গ্রামে অনেক কবির সমাহার থাকে
মানুষের মাঝে মিশে যেয়ে কথা বলা শিখেছি তার কাছেই।
সুখ-দুঃখের কথা সংস্কৃতির কথা লুফে নিয়েছি তারই কাছ থেকে।
সত্যিই কৃতজ্ঞতার পাশে বদ্ধ করে রেখেছিল সেই অপরূপা কন্যা।
দেইনি ত কিছু স্বার্থপরের মত লুফে নিয়েছি অনেক কিছু।
কষ্টের বাকলে নিজেকে বদ্ধ করে সবকিছুই নিয়েছে সয়ে।
পরে একটা সিদ্ধান্ত নেই –
ভেবেছিলাম বন্ধু করে রাখব তারে হ্নদয় আঙ্গিনায়।
কিন্তু হল না তা আর পঞ্চ’ স’ এর জন্য
ছিন্ন করে ফেলি সেই মধুর সম্পর্কগুলোকে।
তার পর থেকে আর হয়নি কোন কথা আর
জানি না কোনদিন কথা হবে কিনা।
কিছু কথা বলা রয়ে গেল বাঁকি
নেওয়া হয়নি আজও সেই সন্ধিক্ষণের শেষ বিদায়!4 Comments
Friends
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
স্মৃতি রানী রত্না
@srratna1990
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Sohel Khondokar
@sodeshi-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
মোঃ তালাল উদ্দিন
@talal3944
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman



না চাহিতে যাহা পাওয়া যায়/ দিন শেষে তা হারায়ে যায়/ আমি খুঁজিয়া ফিরি তারে…। অভিনন্দন।