Profile Photo

মোঃ মুহিউদ্দীনOffline

  • Md.Muhiuddin
  • Profile picture of মোঃ মুহিউদ্দীন

    মোঃ মুহিউদ্দীন

    4 years, 7 months ago

    এক মিনিট সুখ

    এক রাজা তার প্রহরীদের কে বলল, হে আমার প্রহরীরা দুনিয়ায় মানুষ এক মুহুর্তও সুখে শান্তিতে থাকতে পারে না। আমি এটা ভেঙ্গে দেখাবো। আগামীকাল সারাদিন আমি আমার স্ত্রীকে নিয়ে শান্তিতে আরাম-আয়েশে কাটাবো। আমার খাবার দাবার পোশাক-আশাক সব জিনিস তৈরি করে রাখবে। আমি দেখব কিভাবে সুখে শান্তিতে দিন কাটানো যায় না।রাজার আশা ছিল মিছে, যে আশা পূরণ হওয়ার নয়।কোন দুশ্চিন্তা ছাড়া রাজা বলে দিলেন, সেদিন কেউ যেন রাজাকে জ্বালাতন না করে। একদিন রাজা সুখে-শান্তিতে কাটাবে।রাজার কথা মতো সব আয়োজন করা হলো। রাজার জন্য নির্জন পরিবেশ একটি কামরা রাখা হলো। উন্নতমানের খাবার উন্নত কারিগর দ্বারা তৈরি পোশাক রাখা হলো। সে কামরায় রাজা তার সুন্দরী রূপসী স্ত্রীকে নিয়ে শান্তিতে সেখানে দিন কাটাবেন। যে দিনের মধ্যে কোন চিন্তা অশান্তি থাকবে না।কোন জিনিসের প্রয়োজন হবেনা। রাজা তার স্ত্রীকে নিয়ে কামরায় পা রাখতে না রাখতেই অশান্তি শুরু।রাণী বলে উঠলো, আমার ইস্তিঞ্জার হাজত এসেছে।রাজা বলল, যাও হাজত সেরে এসো। রানী হাজত সেরে আসতে না আসতেই রাজার ইস্তিঞ্জার হাজত পেলো।রাজা হাজত সারতে চলে গেলেন। হাজত শেষে রাজা খাটের উপরে উঠে শুয়ে পড়লে। রাণী বলল, চলো না আজ আমরা গল্প করি। রাজার মেজাজ খারাপ হয়ে গেল। রাজা রানীকে ধমক দিয়ে বলল, এক মুহূর্ত আমাকে শান্তি থাকতে দেবে না।রাণী বলল, ঠিক আছে আমি চললাম বাপের বাড়ি।থাকো তুমি তোমার শান্তি নিয়ে। রাজা রানী কে অনুনয় করে বললাম, রানী তুমি যেওনা। আমি এরকম করে তোমাকে বলতে চাইনি। রানী বলল, না হয় না তুমি শান্তিতে দিন যাপন করো। অবশেষে রাজা বুঝতে পারলো যে দুনিয়ায় এক মিনিট ও সুখে থাকা যায় না। কখনো তা সম্ভবো নয়। দুনিয়ায় কেউ সুখ ভোগ করতে পারেনি পারবেও না। দুনিয়া অস্থায়ী আখেরাত চিরস্থায়ী। দুনিয়ার সুখ, সুখ নয়। আখেরাত সুখ চিরস্থায়ী। চিরস্থায়ী জীবনের জন্য মানুষ কোন কিছুই করে না। দুদিনের দুনিয়ার জন্য সুখের জন্য অবিরাম কষ্ট মেহনত করে যায়। মানুষ চিন্তা করে না যে এই পৃথিবী কোন একদিন ধ্বংস হয়ে যাবে। নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই চির সত্য কথাগুলো মানুষ স্মরণ করে না। মানুষ চাই ভোগ-বিলাসে জীবন যাপন করতে। ভোগ বিলাসের জীবনযাপন কার না ভালো লাগে। সবাই চাই সুখ শান্তিতে জীবন যাপন করতে। চিরস্থায়ী জিন্দেগির জন্য মানুষ মেহনত করে না অর্থাৎ- আখেরাতের জগতের জন্য আমল করে না। চিরস্থায়ী জীবনের সুখ একমাত্র অপরিসীম সুখ হলো সেটাই। আখেরাতের জিন্দেগি জন্য মানুষ যদি আমল করে। সে জীবনের সুখ শান্তিতে জান্নাতুল ফেরদৌস কাটাতে পারবে। সে জীবনের জন্য শুধুমাত্র প্রয়োজন নেক আমল ভালো কাজ। যদি মানুষ সে জীবনের জন্য কিছু ভালো কাজ করে তাহলে তার জন্য রয়েছে চিরস্থায়ী সুখের ঠিকানা। আর না হয় তার জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা। দুইটি পথ মানুষের জন্য খোলা রয়েছে, একটি জান্নাতের অপরটি জাহান্নামের। এখন মানুষ কোন পথে হাঁটবে সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ সুবহানুতায়ালা কোরআন মাজিদের এরশাদ করেন, একটা পথ জান্নাতের অপরটি জাহান্নামের মানুষ চাইলে জান্নাতের পথে হাঁটতে পারবে চাইলে জাহান্নামের পথে হাঁটতে পারবে।দুনিয়া হল মানুষের জন্য পরীক্ষার স্থল। পরীক্ষায় পাস করলে জান্নাতি, পরীক্ষায় ফেল করলে জাহান্নামে। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুক। সীরাতে মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দিন। “আমিন ইয়া রাব্বাল আলামিন”

    8
    4 Comments
    • সুখ সবখানেই সমানভাবে বন্টিত রয়েছে বলে আমার ধারণা। ইহকালে যার সুখ নাই পরকালে তার কি সুখ হয়? শুভেচ্ছা নেবেন।

    • ভাইয়া ধন্যবাদ কিন্ত মানুষভেদে সুখের সংজ্ঞা হয়তোবা ভিন্ন ।। রাব্বাল আলামীন মহান দয়াময় প্রভু সুখ সমানভাবে বন্টন করছেন । ইহকালে যদি উনি সুখ না দিতেন তাহলে পরকালেও সুখ থাকতো না । দোষ আমাদের সুখী হতে জানিনা । সুখে থাকার নূর কিন্তু ঝরছে । সেই নূরে ডুব দেই আর পরম সুখে থাকি । হূঃ !! দোজাহানেই ।। শুভেচ্ছা নিবেন ।।

Skip to toolbar