Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    4 years, 7 months ago

    স্বেচ্ছায় নির্বাসন
    —- শাহ্ কামাল

    তোমার শহরে নামুক অমাবস্যায় গ্রহণ
    বৃষ্টি ঝরুক অশ্রুপাতের মেঘ মল্লারে
    কামুক পথিক সাঁতার কাটুক মনখুলে
    তোমার বন্দরে নোঙর করুক মনমাঝি
    অগ্নুৎপাতে নির্গত লাভা ছড়িয়ে পড়ুক
    পুড়ে যাক অলি গলি বিস্তৃত রাজপথ
    অশ্রুপাতের স্রোতে ভাসুক স্বপ্নের ডিঙা
    আশার থলি হাতে ঘুরুক স্বপ্নবাজ তরুণ
    কাঁদুক অনাহারী শিশু অথবা মৃত্যু-বুড়ো
    তুমি গলা টিপে হত্যা কর সব জীবন্ত প্রাণ
    তোমার শহরে জারি করো একশোচুয়াল্লিশ ধারা
    বন্ধ হোক চঞ্চল জীবনের তীব্র গতির বাঁক
    আমি চলে যাই কোন শরনার্থী শিবিরে
    নিবন্ধন ছাড়া এক অভিবাসী থাকুক ক্যাম্পে
    তোমার শহরে বন্ধি থাকার চেয়ে ঢের ভাল
    পরাধীন জনপদে স্বাধীন মননে ব্যর্থ চিৎকার

    12
    12 Comments
Skip to toolbar