-
হালচাল
—শাহ্ কামালএক করোনায় রক্ষে নাই
বাড়ছে কতো শতো,
না থামালে যাবে বেড়ে
আরো যে ভাই কতো।‘লাইকি’এসে কেড়ে নিলো
কচি কাঁচার ঘুম,
‘টিকটকে’ভাই সবই গেলো
তারেই নিয়েই ধুম।‘ফ্রি ফায়ার’ জ্বালিয়ে দিল
বইয়ে সকল পাতা,
‘পাবজি’রে ভাই খেয়ে দিল
উঠতি সবার মাথা।যে পোলাপান কয়নি কথা
‘ম্যাসেঞ্জার’ সে বোঝে,
অলি গলির মোড়ে এখন
মনের মানুষ খোঁজে।‘ইউটিউব’আর ‘ফেসবুকে’ ভাই
বউঝিরা সব থাকে,
অন লাইনে সব করবে অর্ডার
আঙ্গুল টানা ফাঁকে।বাপে-পোলা-মেয়ে-মায়ে
মোবাইল নিয়ে বিজি,
লক ডাউনে করে দিলো
দূর রিলেশন ইজি।অনলাইনে ক্লাসের নামে
বাড়লো মোবাইল কেনা,
ঘরে ঘরে হাজার বিবাদ
বাড়ছে শুধুই দেনা।9 Comments-
বর্তমান পরিস্থিতির উপযোগ্য লিখা। বেশ রচিলেন কবি বন্ধু @kuriparahs112384
Friends
এসকে হেলাল
@skhelal
Rakib Rakib
@abdurrakib
Md Ashfak Sayed
@ashfak
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan



সুন্দর কবিতা। আপনাকে অভিনদন।