Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • কেন আমি সিগারেট খাই
    সঞ্জিত তির্কী কাব‍্যিক
    তুমি একদিন বলেছিলে প্রিয় আমি কেন সিগারেট খায়
    সেই দিন আমি নিরব ছিলাম কোন উত্তর দেই নি।
    তোমাকে খুশি করার জন‍্য আমাকে কত না কিছু করতে হয়।
    স্বার্থের প্রেমিকা তুমি খুশিতে কর আলো ছড়াছড়ি।
    যেদিন তুমি কথা না অভিমানে বসে ছিলে
    নিকোটিনের সিগারেট হয়েছিল আমার সাথী।
    সিগারেটের ধোঁয়ার সাথে উড়ে যার আমার হতাশাগুলো।
    যেদিন তুমি ব‍্যাকআপ করেছিলে আমার সাথে
    সিগারেটের ধোঁয়া দিয়েছিল আমায় সান্ত্বনা।
    কেউ ত আসেনি আমাকে সান্ত্বনা দিতে।
    সবাই এসেছিল অঙ্গার হ্নদয়টা দেখতে।
    আর তুমি ত অন‍্য জনের হাত ধরে স্বপ্নচারিনীর মত ঘুরচ্ছ।
    দু আঙ্গুলের ফাকে সিগারেট আর দিয়াশলাই হয়েছিল আমার সঙ্গী।
    তুমি যেমন আমাকে তিলে তিলে মার
    তেমনি নিকোটিন আমাকে একই ভাবে মারে।
    তোমরা দুজনই এক পার্থক্য শুধু
    একজন আমাকে ছেড়ে চলে যাও আরেক জন সঙ্গী হও।

    12
    9 Comments
Skip to toolbar