Profile Photo

L.Rahman.bodrulOffline

  • bodrul
  • Profile picture of L.Rahman.bodrul

    L.Rahman.bodrul

    4 years, 7 months ago

    বর্ণ বিষাদে।
    এল.রহমান.বদরুল।

    কেন মেঘময় আকাশের ন্যায় একমুঠো রৌদ্দুর হয়ে আমার উঠোনে উঠেছিলে সেদিন!!
    কেন ধানশালিকের মতো আমার ধানের ঘেরায় উঁকি দিয়েছিলে সেদিন, তবে কি তোর আসা যাওয়াটা ছিলো অন্ত:করণে নির্মম পরিহাস!!!
    আমি শতাব্দীর অনেকগুলি অভিধানের পাতা খুজেছি, তোর সেই অভিধার কোন সঠিক উত্তর পাই নাই।
    আমি জমিয়ে থাকা শত যুগের বর্ণমালা খুজেছি, কোথাও কোন বর্ণমালার সাথে তোর আত্মিকতার কোন গন্ধ পাই নাই, ঠিক বেনামী ফুলের মতো।
    আমি তোর আসা-যাওয়ার পথে অনেক খুজেছি, না, কোথাও তোর ভালোবাসার সুবাস পাইনি, পেয়েছি, তবে আমার পোড়া মাটির ঘ্রানটা।।
    তুই একবার বলেছিলে মনে হয় , অনেকটাই দিন নাকি নীলপদ্ম হাতে আমার অপেক্ষায় থাকতে নীলমণি সরোবরে! হুম , সেথায় অনেক খুজেছি কোথাও তোর ঘামের গন্ধ পাইনি, আর যা পেয়েছি তা বিষের নীলে বিষাক্ত কিছু অকথ্য কথামালা।।
    তবুও বলি তোকে, আমি আজও মলয় কপাঠ খুলে অপেক্ষায় থাকি, তোর রিনিঝিনি রেশমী চুড়ির অনবদ্য লিরিক্স শুনার জন্য, যদি তোর প্রান কাঁদে আর না হয় গোধুলির শেষ পরতে আমার পোড়া মাটির গন্ধ নিতে ভুল যেন না হয় ।।।।

    7
    4 Comments
Skip to toolbar