Profile Photo

Sayed MahmudOffline

  • Sayed-Mahmud
  • Profile picture of Sayed Mahmud

    Sayed Mahmud

    5 years, 2 months ago

    জালিমের কারাগার
    সাইদ মাহমুদ

    অম্বরে এখন মেঘের ঘনঘটা
    বৃষ্টি নামবে নামবে ভাব।
    অনলে পুড়ে ছাঁই
    শত শত বাড়িঘর।
    হঠাৎ বেড়েছে উৎপাত
    জালিমের কারাগারে।

    বিত্তের মোহে,
    গরীবের ঘাম শোষণ করে
    রাতারাতি সে বনে গেল ধনী!
    গরিবের আহাজারি নিবুনিবু শুনি।
    নিরব ঠোঁটে সে চিৎকার করে
    তার গুনগুন কান্নার আওয়াজ
    আজও আমার কানে বাঁধে।

    নির্বোধ, মূর্খ গুলোর হিংসাত্মক চুমুকে,
    বিশাক্ত সব জলাশয়।
    গরিবের আহাজারি,
    যুগে যুগে দীর্ঘশ্বাস ফেলেছে, বলেছে
    নিপাত যাক যত আছে,
    জালিমের কারাগার।
    সেই প্রখর ইচ্ছা নিয়ে জেগে আছে
    এই নিশীথে সুধাকর।

    8
    2 Comments
    • “নির্বোধ, মূর্খ গুলোর হিংসাত্মক চুমুকে,
      বিশাক্ত সব জলাশয়।” 😟 খুব সুন্দর লিখেছেন। কবিতার শিরানামটি প্রশংসনীয়।

    • বিত্তের মোহ মানুষকে পাগল করে। সে হয় উন্মাদ। গরীবের ঘাম শুষে এরা বাহাদুরি ফলায়। সুন্দর কবিতা।

Friends

Skip to toolbar