-
কালো মেয়ে
সঞ্জিত তির্কী কাব্যিক
সেদিন তোমার চিরকুট পেয়েছিলাম ছোট এক বালিকার কাছ থেকে।
চিরকুট খুলতেই দেখি বিস্ময়কর কিছু লেখা
ভালোবাসার জন্য আমায় করেছ নিমন্ত্রণ।
চিরকুটের লেখার আমি দেই নি কোন উত্তর
সেই থেকে কালো মেয়ে অভিমানে আজও আছে।
কালো মেয়ের চোখ দুটো হরিণের মত
হাসিতে থাকত তার জোনাকির আলো।
বিষণ্ন বদনে থাকত যখন কালো মেয়ে
সমগ্র সুন্দর্য্য এসে ভীড় জমাত তার কাছে।
তার মিষ্টি-দুষ্ট কথা গুলো কেমন যেন গুলিয়ে যেত।
যখন আমার সামনে দাঁড়াত সব ভাষা যেন হারিয়ে যেত অনমনা আকাশে।
কথা বলার সময় যেন ফিরে যেত সেই তার আনন্দময় শৈশবকালে।
আমাকে দেখে অনমনা হয়ে মুখ ফিরিয়ে চলে যেত,
কি অপরাধ ছিল আমার আজও জানা হল না।
বইয়ে ভাঁজে হঠাৎ দেখি কালো মেয়ের চিঠি
বিশ্বকোষ থেকে খুঁজে আনা তার নিজস্ব ভাষা।
কোথায় পেয়েছিল এমন ভাষা শুনি ত আগে?
হ্নদয়কে পাথর হতে ফুটিয়ে ছিল ফুল।
কালো মেয়ে চলে যায় অজানা কোন দেশে
হাজার বছর খুঁজে ক্লান্ত আমি পাই নি তার দেখা।
যদি পাই কোন দিন তার দেখা-
উত্তর দিব আমি সেই চিরকুটের লেখা।7 Comments
Friends
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
স্মৃতি রানী রত্না
@srratna1990
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Sohel Khondokar
@sodeshi-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
মোঃ তালাল উদ্দিন
@talal3944
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman


ভাল লাগলো। আরো লেখা চাই প্রিয়।