Profile Photo

Rana ZamanOffline

  • RanaZaman
  • Profile picture of Rana Zaman

    Rana Zaman

    4 years, 7 months ago

    রূপশালী ধানের ঘ্রাণ পাই
    রানা জামান

    অফিসে যাবার তাড়া নেই আজ অবস্থান গৃহরাজ্যে
    চানাচুরে কাঁচা মরিচ মিশিয়ে নুন পেঁয়াজের কুচি
    বৌ-এর বকুনি মিশে গেলে স্বাদের তুলনা নেই
    একটু কুড়েমি হলে গায়ে জল ঢালা ভ্যালেন্টাইন ডে তুচ্ছ
    ছানাদের হুড়োহুড়ি মনে মিশে সাগরের জলোচ্ছ্বাস
    জানলা খুলে পাশের বাড়ির দৃশ্য দেখে বেড়ি পরাই চিন্তায়
    সবে মিলে একসাথে খাওয়া হার মানে বনভোজন
    দুপুরে ভাতঘুম কিছু হয়ে গেলে বিকেলটা গোয়ার সি-বিচ
    রূপশালী ধানের ঘ্রাণ পাই ছেলেমেয়ের গা থেকে
    গলা ধরে ঝুলে থাকা সন্তানের খুনসুটি বাজায় অর্কেস্ট্রা
    দিন অবসান হলে ইজেলের রং হতে থাকে ফিকে
    আতিপাতি খুঁজি কোনো কিছু সময় আটকে দেবার
    হৃদয়ের ম্লানিমা বাড়িয়ে নেমে আসে রাত টোনাটুনির উঠোনে
    সন্তানের পড়ার টেবিলে বসে থাকি তারছেঁড়া ভায়োলিন

    5
    4 Comments
Skip to toolbar