-
শিরোনামঃ কোথা সুখপাখি,
কলমেঃ প্রবক্তা সাধু।
(চতুর্দশপদী)
——————
আকাশের আঙিনায় যেই সুখপাখি
উড়ে উড়ে সারাদিন করে ডাকাডাকি,
একদিন দেখি তারা নেই আসমানে
লুকিয়েছে কোথা গিয়ে কেউতো না জানে।
কোন ব্যাধ ধরে তারে পুরেছে খাঁচাতে
দরদীরা কেউ বুঝি আসেনি বাঁচাতে,
সুখপাখি উড়ে গেছে সুগভীর বনে
কালো ছাঁয়া ঘিরে আছে জীবনে ও মনে।হানাহানি অনাচার সারাদেশ জুড়ে
মায়া মমতার বায়ু চলে গেছে উড়ে,
মানুষের মন নাই মানুষের মাঝে
আজ সবে মেতে আছে পাশবিক কাজে।
তোরে বিনে হাহাকার প্রতি ঘরে ঘরে
ফিরে আয় সুখপাখি এই চরাচরে।
————————-
১০/১১/২০২১8 Comments
Friends
Md. Nasim Hossain
@nasim3080
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
Abu Taher
@abu-taher
মৈত্রী সাহা
@maitri-s
মোঃ তালাল উদ্দিন
@talal3944
Abu Zakaria
@abu-hanif-zakaria
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik


আজ আর তেমন কেউ সনেট লেখে না। আপনার চর্চার জন্য অভিবাদন।