Profile Photo

Prithula ZamanOffline

  • prithula
  • Profile picture of Prithula Zaman

    Prithula Zaman

    4 years, 7 months ago

    এক কাপ চায়ের জন্য
    লেখার সময় _২১আগস্ট, ২০২১

    জীবনে বিনোদন পাওয়ার জন্য সবসময় প্রীতিকর ঘটনাই ঘটতে হবে তার কোন মানে নাই। অপ্রীতিকর পরিস্থিতি থেকেও বিনোদন পাওয়া যাইতেই পারে 😁
    গতকাল শেষ বিকেলে হঠাৎ মনে হলো, যাই ছাদের বেঞ্চিটাতে বসে একটু বই পড়ি আর সাথে এক পেয়ালা গরম চা খাই। এই সুচিন্তা থেকে আমার সাহায্যকারী নাসিমাকে এক পেয়ালা চায়ের ফরমায়েশ জানিয়ে আমি চললাম ছাদের দিকে। বেশ আয়েশ করে গোটা তিনেক পাতা পড়ার পর আমার কাঙখিত চা চলে এলো। বাসায় যেহেতু কেউ ছিল না তাই ওকে বললাম ওর চা নিয়ে ছাদেই চলে আসতে। আর আসার সময় চাবি নিয়ে দরজা টান দিয়ে আসলেই হবে। তাতেই দরজা লক হয়ে যাবে।
    এ পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু বিপত্তি হলো যখন দরজাটা লাগানো হলো। দরজা লাগানোর সাথে সাথেই নাসিমার মনে সন্দেহ দেখা দিল যে এই লকের চাবি আমাদের কাছে আছে কী না! উল্লেখ্য আমার বাসার সদর দরজাখানা ২ খানা। যে দরজাটা লক করা হয়েছে সেটা সাধারণত ব্যবহার হয় না। কাজেই তার চাবিও প্রয়োজন হয়নি। আর অন্য দরজাতেও বাসার ভেতর থেকে তালা দেয়া।
    যাক, কী আর করা যা হবার তা তো হয়েই গেছে এই ভেবে মনে কিঞ্চিৎ ভবনা নিয়ে আরাম করে দু’জন চা শেষ করলাম। মনে আশা বাড়ীয়ালার বাসায় নিশ্চয়ই একটা চাবি পাওয়া যাবে আর না হলে আমাদের অলরাউন্ডার বাড়িয়ালা ভাই একটা ব্যবস্থা করেই ফেলবেন।
    চাবি পেলাম আর সেটা নিয়ে মনের আনন্দে লক খুলতে চলে আসলাম। মাগার লকের ভিতর চাবি ঢুকে কিন্তু সে তো আর ঘুরে না! বেশ কিছুক্ষণ চেষ্টা করে রণে ভংগ দিয়ে আবার গেলাম বাড়ীয়ালার বাসায়। সৌভাগ্যক্রমে বাড়ীয়ালা ভাই তখনি বাসায় ফিরলেন আর সরাসরি সরজমিন তদন্তে চলে গেলেন। এবং তিনি দেখেই ঘোষনা দিলেন এই লকের চাবিই নাই। হায় কপাল!!
    কিন্তু আমাদের সুপার ম্যান জব্বার ভাই ক্যামনে ক্যামনে লক ধরে ২/৪ টা ঝাঁকি দিল আর লক খুলে দিল। আঃ! শান্তি।
    অতঃপর আমি মনের আনন্দে বাড়ীয়ালা ভাই আর ভাবীকে কৃতজ্ঞতা জানিয়ে ঘন্টা খানেক আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম।
    নিস্তরঙ্গ জীবনে এরকম দুই /একটা ঘটনা ঘটে বলেই না জীবন রঙিন 😁

    49
    35 Comments
Skip to toolbar