-
ক্ষুন্নি বৃত্তি
ক্ষুন্নি নিভাইতে পথে পড়িছে যত,
হাড্ডিসার আদমের বংশজাত।
ঠান্ডা শকটে চাপিয়া তারি দৃশ্য লয়ে
কতো বেদনা জপিছে সমাজপতিগণে,
পন্থের বাঁকে বাঁকে শূন্য উদরের জট্টলায়,
ছিটায়েছে রঙিন ছাপা মুদ্রা ঝঞ্জায়।
সুখের ঢেকুর তোলে হালযামানার সেবীরা,
সৌন্দর্যময় থলিতে যায় অন্ন বিলায়া।
শিল্পীত পরিধানে তারারাই সমঝদার বনেছে,
রটায়েছে নিজেরে আসমান জমীন ফারাকে।
ফটো ফ্রেমে তানাদেরে ভারি আল্লাদিপনা,
“সমাজ সংসার উদ্ধারে আমরাই কাঙ্গালপনা”।
অদ্যের নিশি যাপনের শেষে,
আরও কতো নিশির চেতন আশ্লেষে,
আাবারও ক্ষুন্নি, আরও কত কত ক্ষুন্নির দিন,
বারে বারে পথে হয়েছে আরও কত আদমে লীন।13 Comments-
ধন্যবাদ@Jubayer Al Mahmud
Friends
Sb-Monisha
@sb-monisha
Mahbub Al Hasan
@mahbubkfdj
শিউলি চক্রবর্তী
@shiuli
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Neel tripura
@neel
Sharbanam Gupta
@sharbanam-gupta
Ishrat Jahan
@ishratjahan
আমেনা আকতার সোনিয়া
@amena-sonia71
সৃষ্টি
@premdevota


মিষ্টি সুন্দর প্রবহামানতা। অনেকটা যেন অটোমেটিক রাইটিং-এর মতো। দেশি বিদেশী কবিরা শিল্পীরা যেটাকে হাইলাইট করে গেছেন অনেক সময়। একট ঘোর যেন আমাকে দিয়ে লিখিয়ে নেয় – অনেকটা সেরকম একটা ঘোর আর একাগ্রতা। ভালো লেগেছে – আরও লেখা পাব আশা করি সামনে। ভালো থাকুন…