Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • কৃষকের ঘামে উন্নতি
    সঞ্জিত তির্কী কাব‍্যিক
    আমরা স্বাধীন বাংলাদেশের কৃষক
    দেশ হয়েছে স্বাধীন কৃষক আজও পরাধীন।
    কৃষকের গায়ে লেগে আজ জুলুম আর অত‍্যাচার।
    তবুও কৃষক ঘামের বিনিময়ে দিয়ে যাচ্ছে উন্নতি সোপান।
    অকান্ত পরিশ্রমে জমিতে ফলায় সোনার ফসল
    ক্ষুদ্রা মুক্ত করবে দেশ এ করেছে পণ।
    দক্ষ হাতে তৈরী করছে রপ্তানীমুখী পোশাক
    উচ্চ আসনে বসিয়েছে আমার শ্রমিক ভাই।
    বিভিন্ন কলকারখানাতে ছুটছে শ্রমিক ভাই
    উন্নত পথে নিবে এ সোনার বাংলাকে।
    সেই কৃষক-শ্রমিক ভাইয়ের খবর নেয় না কেউ
    তার ঘামে লেগে আছে উন্নতি সোপান।
    মালিকের অত‍্যাচারে সবাই যখন নাজাহাল
    বিদ্রোহ করে আমার কৃষক ভাই।
    তবুও হয়নি তার কোন উন্নতি
    দিয়ে গেছে শুধু ঘামের অমূল্য সম্পদ।
    অন‍্যের জন‍্য কৃষক হয়েছে আজ সর্বহারা
    সেই কৃষক ভাই জানাই শতস্র প্রণাম!

    10
    7 Comments
Skip to toolbar