-
তুমি বুঝি ফিরলে?
.
তুমি বুঝি ফিরলে আবার?
চেনা রূপে, চেনা সুরে,
চেনা চুলে খোঁপার বাহার।
ফিরলে আবার?
প্রিয় চোখে কাজল টেনে,
চেনা হাতে কাঁকন দিয়ে,
অনেক ভিড়ে গোমড়ে থাকা সেই প্রিয় মুখ।
.
ফিরলে আবার?
কালো টিপ আর প্রিয় নীলে,
ভীষণ প্রিয় নোলক নাকে,
মিল রেখে সব ঠোঁটের রঙে,
নূপুর পরে চেনা পথে,
ফিরলে আবার?
.
তুমি বুঝি ফিরলে আবার?
চেনা রাগে, চেনা শাসন,
চেনা শ্বাসে জমাট করা অনেক প্রহার!
ফিরলে আবার?
চেনা ছুঁতোয় হাত সরাতে,
অকারণে মান-অভিমান,
অনেক কথার আলসেমিতে, হঠাৎ করে হেসে উঠা সেই হাসিতে।
.
ফিরলে আবার?
চেনা পথে হাঁটবে বলে,
অনেক প্রিয় সেই নদীতে,
ডিঙি নায়ে গোধূলিতে ভাসবে বলে,
হঠাৎ করে ডুবে যাবার ইচ্ছা করে,
ফিরলে আবার?
.
০২/০৩/১৬4 Comments
Friends
তুলট ডেস্ক
@toulot
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Sayed Mahmud
@sayed-mahmud



অপেক্ষা স্বপ্নের মত। স্মৃতি ও আশা মিলেমিশে আছে কবিতায়। ছন্দবদ্ধতা ভাল ভাল লাগলো। ধ্যনবাদ।