-
যদি আমি পারতাম
রাজীব রাজ
———————-যদি আমি পারতাম,
একপলক তোমায় দেখে,
আবার প্রেমে পরতাম।যদি আমি পারতাম,
সময়কে পিছিয়ে নিয়ে,
তোমায় ভালোবাসতাম।যদি আমি পারতাম,
হৃদয়টা বের করে,
তোমায় ধরিয়ে দিতাম।যদি আমি পারতাম,
রেগে না গিয়ে,
তোমায় চেয়ে দেখতাম।যদি আমি পারতাম,
নিজের জেদ ছেড়ে,
তোমার কথা শুনতাম।যদি আমি পারতাম,
হাজার কষ্টের মাঝে,
তোমায় হাসাতাম।যদি আমি পারতাম,
তুমি আসবে বলে,
স্টেশনে দাঁড়াতাম।যদি আমি পারতাম,
সবকিছু ভুলে গিয়ে,
তোমায় থামাতাম।যদি আমি পারতাম,
ধ্বংসের হাত থেকে,
প্রেমকে বাচাঁতাম।যদি আমি পারতাম,
দেবগনকে আহবান করে,
তোমায় ফিরিয়ে চাইতাম।যদি আমি পারতাম,
তোমার সুখে থাকা দেখে,
নীরবে হাসতাম।যদি আমি পারতাম,
পুরানো যত স্মৃতি,
সব মুছে ফেলতাম।যদি আমি পারতাম,
এজীবনের এইটুকু সময়,
একাই কাটিয়ে দিতাম।—
08 Sep 2020
10:30pm
উৎসর্গঃ হারিয়ে যাওয়া মানুষটাকে।6 Comments
Friends
Saiful Haque
@saiful-haque
Md Tex
@md-salam-tex
Sabbir Ahmed
@sabbirajmer
Sujon Chandro
@sujon-chandro
Firoz Ul Haque
@firoz-ul-haque
Ashaduzzaman Pintu
@ashaduzzaman-pintu
Zuel Rana
@zuel-rana
Adham-Ul-Hasan
@adhamulhasan
Md Mubarrat Hossain
@mubarrat


খুব ভালো